জন্মকুণ্ডলীতে কোন কোন গ্রহ দুর্বল স্থানে থাকলে আর্থিক সঙ্কট আসতে পারে, জানেন
জন্মকুণ্ডলীতে কোন কোন গ্রহ দুর্বল স্থানে থাকলে আর্থিক সঙ্কট আসতে পারে, জানেন
প্রায় প্রতিটি ব্যক্তি নিজের সামর্থ্য মতন প্রায় প্রত্যেকদিনই কঠোর পরিশ্রম করে থাকেন, যাতে তারা আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারেন। তাদের পরিবার থেকে দাম্পত্য জীবনে সকলে ভালোভাবে থাকতে পারেন। তবে এমন কঠিন পরিশ্রম করার পরেও এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যারা আর্থিকভাবে খুব দুর্বল থাকেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয় যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে কোনও গ্রহ দুর্বল অবস্থায় থাকে তাহলে তারা আর্থিকভাবে ক্রমশ তলানিতে থাকে। জেনে নিন কোন কোন গ্রহ দুর্বল থাকলে মানুষকে অসুবিধায় পড়তে হয়।

শনি
শনি গ্রহকে খুব ধীর গতির গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয় শনি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে এই গ্রহ খুব অশুভস্থানে রয়েছে তাদের জীবনে কখনোই সাফল্য আসে না। তারা জীবনে এগিয়ে যেতে পারে না। শনিগ্রহকে বয়স, রোগ, ব্যথা, বিজ্ঞান, প্রযুক্তি, লোহা, কর্মক্ষেত্রের কারক বলে মনে করা হয়।

বৃহস্পতি
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে শিক্ষা, ধর্ম, দান, সন্তান, ব্যবসার কারক বলে মনে করি। যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে এই গ্রহ খুব শুভ স্থানে থাকে। তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। তারা জীবনে কখনোই আর্থিক দিকে দুর্বল হয় না। যে ব্যক্তি গ্রহ খুব খারাপ জায়গায় থাকে, তার জীবনে সাফল্য আসে না। সে জীবনে প্রায় সময়ই নানান অসুবিধার সম্মুখীন হন।

বুধ
বুধকে আমরা বুদ্ধিমত্তা, গণিত, যোগাযোগ, ব্যবসার কারক বলেই জানি। যদি কোনও ব্যক্তি জন্ম কুণ্ডলীতে খুব খারাপ স্থানে থাকে এবং দুর্বল থাকে তাহলে আপনার ব্যবসায় নানারকম অসুবিধা সৃষ্টি হবে। শুধু তাই নয় দাম্পত্য জীবনে সুখী হবেন না। যারা অবিবাহিত তাদের বিয়ে হওয়ায় অনেক সমস্যা দেখা দিতে পারে।

শুক্র
এই গ্রহকে প্রেম, রোম্যান্স, সৌন্দর্য, বিলাসিতা, আরাম, শিল্প এবং দাম্পত্য জীবনের কারক বলেই মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। বলা হয় শুক্র যদি কোনও ব্যক্তি দুর্বল হয় তাহলে তাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। তার ব্যবসাক্ষেত্রেও থেকে দাম্পত্য জীবনে কোনও সাফল্য থাকে না। তিনি জীবনে কোনও শুভ ফল পান না। কাজেরক্ষেত্রে তার গতি ক্রমশ কমতে থাকবে। জীবনে সাফল্য আসবে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications