কঠোর পরিশ্রমের পরও কেরিয়ারে নেই উন্নতি! সহজ কিছু প্রতিকারে পাবেন পদোন্নতি, হবে বেতন বৃদ্ধি
প্রত্যেকেই চায় জীবনে উন্নতি করতে। কঠোর পরিশ্রমের পর যখন তাঁর কাছে সেই উন্নতি আসে তার অনুভূতি অন্য সব কিছুর চেয়ে আলাদা। তবে অধিকাংশ চাকুরিজীবীরাই অভিযোগ করেন যে তাঁরা কাজের সঠিক বেতন পাচ্ছেন না অথবা বেতন বৃদ্ধি হচ্ছে না। প্রত্যেক চাকুরিজীবী পেশার লোকেরাই চায় যে কেরিয়ারে বৃদ্ধি হোক, ভালো চাকরি তাঁরা পাক এবং সেখানকার সব সুযোগ যেন তাঁর কাছে আসে। তবে সকলে এইসব জিনিস অর্জন করতে সক্ষম হন না। সকলেই চান যে তাঁদের কর্মক্ষেত্র একেবারে পারফেক্ট হোক। কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে কে না চান। জ্যোতিষে এইসব কিছুরই প্রতিকার রয়েছে, যা নিয়মিত রূপে করলে আপনার পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই প্রতিকারগুলি।

কেশরের তিলক
স্নান করার পর কপালে ও নাভিতে কেশরের তিলক লাগান। এই কাজটি খুবই শুভ বলে মনে করা হয়। কেশরের তিলক খুব সহজেই বাজারে উপলব্ধ। তবে আপনি বাড়িতেও তৈরি করতে পারেন কেশর ও জল দিয়ে। এটা তৈরি করে কাঁচের পাত্রে রেখে দিন এবং রোজ ব্যবহার করুন।

পূর্বদিক করে কাজ করুন
বর্তমানে অধিকাংশ মানুষ বাড়ি থেকে কাজ করছেন আর আপনিও যদি সেই তালিকায় থাকেন তবে মনে রাখবেন অফিসের কাজ করার সময় আপনার মুখ যেন পূর্বদিকে থাকে। এটা কেবল আপনার কাজের উৎপাদনশীলতার উন্নতি করবে না বরং কেরিয়ার বৃদ্ধিতেও সহায়তা করবে।

পাখিদের দানা খাওয়ান
কর্মক্ষেত্রে উন্নতি পাওয়ার এটি একটি জ্যোতিষীয় প্রতিকার। চাল, গম, জোয়ার, ভুট্টা, বাজরা ও ডাল এই সাত শষ্যকে মিশিয়ে রোজ পাখিদের খাওয়ান। ফল পাবেন হাতেনাতে।

কাজের জায়গায় ছোট একটি ভগবানের মূর্তি রাখুন
কাজের জায়গায় ছোট ভগবানের মূর্তি রাখতে পারেন। কাজ শুরু করার আগে ভগবানের কাছে প্রার্থনা করে দিন শুরু করুন ইতিবাচকতা দিয়ে।

কাজের জায়গায় সবুজ কাপড়ের ব্যবহার
কেরিয়ার বৃদ্ধির ক্ষেত্রে সবুজ রঙকে শুভ বলে মনে করা হয়। কাজের জায়গায় সবুজ রঙের কাপড় ব্যবহার করতে পারেন। ল্যাপটপ সহ অন্য নথিপত্র এই কাপড়ের মধ্যে রাখুন। কাজের জায়গায় আপনি অনেক কিছু থেকে উপকারিতা পাবেন।

গরুকে খাওয়ান
জ্যোতিষ মতে যদি কোনও ব্যক্তির পেশাদার জীবনে সমস্যা দেখা যায়, তবে বুঝতে হবে তার জন্য কুণ্ডলীতে থাকা সূর্য বা শনি দায়ী। এই ধরনের বাধা প্রতিরোধ করতে গরুকে খাওয়াতে পারেন । গরুকে গুড়, ছোলার ডাল ও ভাত দিতে পারেন।

অশ্বত্থ গাছের পুজো
ব্যবসায় উন্নতি করতে অশ্বত্থ গাছের পুজোকে মান্যতা দেওয়া হয়েছে। অশ্বত্থ গাছে জল অর্পণ করুন এবং কেরিয়ারে বৃদ্ধির জন্য প্রার্থনা করুন। শনিবার করে অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে গাছের আশপাশে তিনবার ঘুরুন।

গায়ত্রী মন্ত্রের জপ
গায়ত্রী মন্ত্র হল অন্যতম শুভ মন্ত্র। এটি সবচেয়ে শক্তিশালী বৈদিক মন্ত্রগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। প্রতিদিন ৩১ বার গায়ত্রী মন্ত্র জপ করলে কেরিয়ার বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হয়। এই মন্ত্রটি জপ করার সময় অশান্ত মনকে শান্ত করে তবেই জপ করুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications