হতে চলেছে বুধ ও রাহুর বিরল যোগ, রাশিচক্রে ফেলবে ব্যাপক প্রভাব
চলতি বছর এপ্রিল মাস খুবই বিশেষ হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। কারণ এই মাসেই অবস্থান পরিবর্তন করতে চলেছে পরপর ৯টি গ্রহই, যা এককথায় খুবই বিরল মহাজাগতিক তথা আধ্যাত্মিক ঘটনা বলে মনে করছেন জ্যোতিষবীদরা। এপ্রিলে বুধের পর ছায়া গ্রহ রাহুর রাশিও পরিবর্তন করতে চলেছে। পঞ্জিকা অনুসারে, বুধ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করছে ৮ এপ্রিল সকাল ১১টা ৫০ মিনিটে। আর তারপরে আগামী ১২ এপ্রিল নিজের অবস্থান পরিবর্তন করবে রাহু। শনির পর রাহুই খুব ধীর গতিতে নিজের রাশি বা অবস্থান পরিবর্তন করে। সেক্ষেত্রে এই বছর বুধ ও রাহু তৈরি করতে চলেছে অতি বিরল 'জড়তা' যোগ, যা সরাসরি প্রভাব ফেলবে সব রাশির জাতক জাতিকাদের জীবনে।

শত্রু রাশিতে বুধের অবস্থান
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির অধিপতি হল মঙ্গল। এই রাশিচক্রটি ১২টি রাশির মধ্যে প্রথম স্থানে রয়েছে। মেষ রাশি হল অগ্নি তত্ত্বের রাশি। এই রাশির অধিপতি হলেন মঙ্গল এবং একে অগ্নি-গ্রহ বলে মনে করা হয়, যা যুদ্ধ, শক্তি, রক্ত, প্রযুক্তি ইত্যাদির কারক গ্রহ। কিন্তু মঙ্গল হল বুধের শত্রু গ্রহ। সেইমত শত্রু রাশিতে বুধের গমন ঘটছে। এই অবস্থানের ফলে প্রভাবিত হতে চলেছে সব রাশির জাতক জাতিকাদের জীবন।

বুধের প্রকৃতি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধকে একটি সৌম্য গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই একে গ্রহদের রাজপুত্র বলা হয়। বুধ সূর্য এবং শুক্রের মিত্র গ্রহ হিসেবে বিবেচিত হয়। যদিও এর চন্দ্র ও মঙ্গলের সঙ্গে শত্রুতা রয়েছে বলে বিশ্বাস করেন জ্যোতিষীরা। সেইসঙ্গে বুধকে একটি বুদ্ধিবৃত্তিক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শাস্ত্রে বুধকে বণিকদের অধিপতি ও রক্ষক বলে মনে করা হয়। তাই বুধ ও রাহুর যোগ ব্যবসায়ীদের উপর প্রভাব ফেলবে। মেষ, কন্যা ও মীন রাশিদের জন্য ব্যবসায়ে লাভ দেবে এই যোগ। সেইসঙ্গে যেসব ব্যক্তি শিক্ষকতার সঙ্গে যুক্ত তাঁদের জন্য এই সময়টা ভালো।

রাহু-গোচরের নির্ঘণ্ট
বুধ রাশি পরিবর্তনের ঠিক ৪ দিন পরেই ছায়া গ্রহ রাহুও মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। অর্থাৎ আগামী ১২ এপ্রিল ২০২২ তারিখে বৃষ রাশিতে যাত্রা শেষ করে রাহু মেষ রাশিতে প্রবেশ করবে। শনির মত রাহুও অনেক ধীর গতিতে রাশি পরিবর্তন করে। আর রাহুকে ছায়া গ্রহ বলেও মনে করা হয়। জীবনের আকস্মিক ঘটনার পিছনে রাহুর প্রভাব থাকে। তাই রাহুর গোচর ১২টি রাশির জাতক জাতিকাদের জীবনেই হঠাত কোনও পরিবর্তন নিয়ে আসবে যা মোটামুটি শুভ হবে।

বুধ-রাহু যোগ
১২ এপ্রিল, রাহু রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মেষ রাশিতে বুধ-রাহু যুক্ত হবে। অর্থাৎ রাহু ও বুধ একসঙ্গে মেষ রাশিতেই স্থান করতে করবে। জ্যোতিষশাস্ত্রে রাহু ও বুধের সংমিশ্রণে এক বিশেষ ধরনের যোগ তৈরি হয়, যাকে 'জড়তা' যোগ বলা হয়। কিন্তু এই যোগ খুব একটা ভালো বলে মনে করা হয় না। তবে কিছু ক্ষেত্রে এই যোগ শুভ ফলও দেয়। এমনটা বিশ্বাস করা হয় যে যখন 'জড়তা' যোগ জন্মকুণ্ডলীর একাদশ স্থানে তৈরি হয়, তখন সেই ব্যক্তির বুদ্ধি কিছুটা দুর্বল হয়ে যায়। কিন্তু আবার এইসব ব্যক্তি মিথ্যা বলে অর্থ উপার্জনে পারদর্শী হয় বলে করা হয়, তাই এক্ষেত্রে সাবধান থাকা উচিত।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications