মিথুনে অবস্থান করছে শুক্র, জেনে নিন কেমন কাটবে আপনার সময়

মিথুনে অবস্থান করছে শুক্র, জেনে নিন কেমন কাটবে আপনার সময়

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ে তার স্থান পরিবর্তন করে। এই স্থানান্তর অথবা রাশি পরিবর্তন মানুষের জীবনকে প্রভাবিত করে। এই পরিবর্তন কারো জীবনে সৌভাগ্য নিয়ে আসে, আবার কারো জীবনে দূর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। শুক্র গ্রহকে বস্তুগত আনন্দ এবং সৌন্দর্যের কারক বলে মনে করা হয়। গত ১৩ জুলাই বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে শুক্র। আবার ৭ অগাস্ট মিথুন রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। শুক্রের রাশি পরিবর্তনে প্রভাব পড়ছে একাধিক রাশির জাতকদের জীবনে।

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ে আপনি ব্যবসায় ভাল অর্থ উপার্জন করতে পারেন। ধার দেওয়া টাকাও ফেরত পেতে পারেন। যারা নতুন বিনিয়োগ করতে চান, এই সময়টি আপনার পক্ষে অনুকূল। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। যাদের ব্যবসা বিদেশের সঙ্গে সম্পর্কিত, তারা ভাল অর্থ উপার্জন করতে পারেন। ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। বিদেশি সংস্থায় চাকরি বা নাগরিকত্বের জন্য প্রচেষ্টা সফল হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

আয় বৃদ্ধি হতে পারে। এর পাশাপাশি আয়ের নতুন উৎসও খুলতে পারে। যে কোনও ব্যবসায়িক চুক্তিতেও বিনিয়োগ করতে পারেন। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পেতে পারেন। জাতকরা অংশীদারিত্বের কাজে ভাল অর্থ উপার্জন করবেন। স্বাস্থ্যের দিকে সচেতন থাকতে হবে জাতকদের। বিশেষ করে চোখের সমস্যা থেকে সাবধান থাকুন। বন্ধু বা পরিজনদের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কাজে তাদের সহযোগিতা পাবেন। রিয়েল এস্টেটের ব্য়বসায় লাভের মুখ দেখতে পারেন। বাড়ি এবং গাড়ি ক্রয়ের জন্য এই সময় বেশ ভালো।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য এই সময় বেশ শুভ। কোন নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্র এবং চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই সময়ে জাতকের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হতে পারে। তারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে সিনিয়রদের সহযোগিতা পাবেন। এই রাশির আর্থিক দিকও এই সময়ে শক্তিশালী হবে। ব্যবসায় বড় কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে।

সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে।শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ অনুকূল। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য চেষ্টা রাখতে হবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই সময় আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে বৃষ রাশির জাতকের। ব্যবসায়ীরা কোনও সমস্যায় পড়তে পারেন, তবে তারা প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে জাতকের। রিয়েল এস্টেটের ব্যবসায় ভালো ফল পাবে এই রাশি। বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছা থাকলে এই সময় বেশ অনুকূল জাতকের পক্ষে গোপন শত্রুদের এই সময় এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশি ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ করতে পারেন। স্বাস্থ্য সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। যারা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন, তারা এই সময় ভাল সুযোগ পেতে পারেন। প্রতিযোগীতায় বসা ছাত্রদের শুক্রে গোচর কোন বরের থেকে কম নয়। প্রেম বিবাহের খেত্রে শুক্রের গোচর বেশ অনুকূল। প্রতিটি কাজে মিথুন রাশির জাতকরা বড়দের সহযোগীতা পাবেন।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির মানুষ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কর্মক্ষেত্রে এই সময়টা ভাল যাবে না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে। পরিবারের সহযোগীতা না পাওয়ার কারণে আপনি মানসিকভাবে খুব দূর্বল হয়ে পড়বেন।

 কন্যা রাশি

কন্যা রাশি

শুক্রের গোচরে কন্যা রাশির ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। পরিবারের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন জাতকরা। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সমর্থন পাবেন।

এই রাশির জাতকরা যদি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তবে এই সময় লাভের মুখ দেখতে পাবেন তারা। রাজনীতির পরিমন্ডলে জাতকরা চাইলে এই সময় তাদের ভাগ্য চেষ্টা করতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে । পাশাপশি আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায়ীদের এই সময়টি তেমন ভাল কাটবে না, বিশেষ করে যদি কোনও নতুন ব্যবসা শুরু করে থাকেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এই সময় গৃহীত সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলি প্রশংসীত হবে।

 ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির মানুষকে এই সময় স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন জ্যোতিষবিদরা। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভালো কাটবে। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। এই রাশির জাতকরা বিবাহের ক্ষেত্রে মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। চাকুরিজীবীদের পারফরম্যান্স প্রশংসনীয় হবে। ব্যবসায়ীরা ভাল লাভ পেতে পারেন।

 মকর রাশি

মকর রাশি

এই সময়টি মকর রাশির জাতকদের মধ্যে যারা চাকুরিজীবী তাদের ভাল কাটবে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে এবং জাতকরা কাজে ফোকাস করতে পারবেন। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ায় বাধা আসতে পারে। বিবাহিত জীবনে মনোযোগ দিতে হবে এই রাশির জাতকদের।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের শিক্ষার ক্ষেত্রে এই সময় বেশ ভালো। যে সকল শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করছেন, তাদের সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

লভ লাইফ ভালই কাটবে। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সময় একদম উপযুক্ত। কর্মক্ষেত্রে চাকুরিজীবীদের অবস্থান আরও মজবুত হতে পারে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির ব্যবসায়ীদের এই সময়ে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জাতকদের কাজে নানা বাধা সৃষ্টি করতে পারে। চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সাফল্য পাবেন। সরকারি চাকুরিজীবীরা এই সময়ে বড় সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি বজায় থাকবে। আর্থিক দিক দিয়ে সমস্যা তৈরি হতে পারে। আপনার উপর ঋণের বোঝা বাড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+