বছরের শেষ মাসে তিন গ্রহের গোচর, এই রাশিদের দুর্ভাগ্যের দিন শুরু হচ্ছে
বছরের শেষ মাস শুরু হতে চলেছে আর মাত্র কয়েকদিনের মধ্যে। ডিসেম্বর মাসে অনেক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র মতে, প্রত্যেক গ্রহ এক নিশ্চিত অন্তরালে এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে প্রবেশ করে। জ্যোতিষ শাস্ত্রে গ্রহের গোচরকে খুবই মাহাত্ম্যপূর্ণ ঘটনা বলে মনে করা হয়। গ্রহের গোচরের কারণে সব রাশির জাতকদের ওপর এর প্রভাব পড়ে। ডিসেম্বর মাসে সব মিলিয়ে ৩টে গ্রহ রাশি পরিবর্তন করবে। যার মধ্যে বুধ, শুক্র ও সূর্য রয়েছে।

তিন গ্রহের গোচরের সময়
১৬ ডিসেম্বর, ২০২২, শুক্রবার সকাল ১০.১১ মিনিটে সূর্য দেব বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবেন। ১৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত এই রাশিতে থাকবেন। এরপরে মকর রাশিতে প্রবেশ করবে। ডিসেম্বর মাসে বুধের রাশি তিনবার পরিবর্তন হচ্ছে। প্রথমটি ৩ ডিসেম্বর, ২০২২, শনিবার ধনু রাশিতে সকাল ৬.৫৬ মিনিটে। এরপরে, ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার সকাল ৬টায় মকর রাশিতে প্রবেশ করবে। সেই সঙ্গে ৩০ ডিসেম্বর শুক্রবার রাত ১১.১১ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে। ডিসেম্বর মাসে শুক্র গ্রহ দুবার রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমটি সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, সন্ধ্যা ৬:০৭ মিনিটে ধনু রাশিতে গোচর করছে। দ্বিতীয়বার মকর রাশিতে প্রবেশ করবে ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার বিকাল ৪.১৩ মিনিটে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য ডিসেম্বরের মাস একটু কষ্টদায়ক হতে চলেছে। এই মাসে এই রাশির জাতকদের একটু সাবধানে থাকতে হবে। আর্থিক পরিস্থিতির কথা যদি ধরা হয় তবে এই সময় আপনার খরচ বাড়তে পারে। এই জন্য এই মাসে বিনিযোগের যোজনা তৈরি হলে আপনাকে এখন একটু থামতে হবে নয়তো লোকসান হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দেখলে পুরনো রোগ ফিরে আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হতে পারে।

বৃষ রাশি
ডিসেম্বরে তিন গ্রহের রাশি পরিবর্তনের জন্য বৃষ রাশির জাতকদের সাবধানে থাকতে হবে। এই সময় জমি-বাড়ি ও অচল সম্পত্তির সঙ্গে যুক্ত মামলায় আপনি নিরাশ হতে পারেন। এই সময় বিনিয়োগ থেকে দূরে থাকুন। এর পাশাপাশি যাঁরা এই সময় ঘর, জমি বা গাড়ি কিনবেন বলে ভাবছেন তাঁরা এখনই সেটা করবেন না। পরিবারের সঙ্গে তালমিল করতে গিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে।

কন্যা রাশি
কন্যা রাশির অধিপতি বুধ গ্রহ, বুধের অবস্থান ঠিক রয়েছে। আর্থিক পরিস্থিতির কথা যদি ধরা হয় তবে অর্থ নিয়ে একটু বাধা দেখা দিতে পারে। এই সময় অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্ককে নিয়ে আপনার মন রোম্যাঞ্চিত থাকলেও আপনার সঙ্গীর দিক থেকে এতটা উদ্যোগ দেখা যাবে না। পরিবারের মধ্যে চড়াই-উৎরাই দেখা দেবে। পরিজনদের সঙ্গে মতভেদ হতে পারে। এর সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications