স্বরাশিতে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি, কেমন প্রভাব পড়বে এই রাশিগুলোর উপর

স্বরাশিতে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি, কেমন প্রভাব পড়বে এই রাশিগুলোর উপর

বদলাচ্ছে বৃহস্পতির পথ। দেবগুরু বৃহস্পতি ২৯ জুলাই তার স্বরাশি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। তবে গুরুর চলন এবার বাঁকা। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি শিক্ষা, জ্ঞান, সম্পদের কারক। বৃহস্পতি যখন রাশিচক্র পরিবর্তন করে তখন তার প্রভাব কম বেশি সব রাশির উপর পড়বে। আগামী ৪ মাস দেবগুরু তার এই নতুন অবস্থানে বসে থাকবে। এর ফলে তবে বৃহস্পতির পশ্চাদমুখী চলন তিনটি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থ, প্রতিপত্তি, সুখ প্রদান করবে দেবগুরু। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক কোন তিনটি রাশির উপর গুরুর ইতিবাচক প্রভাব পড়বে।

বৃষ রাশি

বৃষ রাশি

বিপরীত মুখী চলনে বৃহস্পতির প্রভাবে উপকৃত হতে চলেছে বৃষ রাশির জাতকরা। বৃহস্পতি রাশিচক্রের একাদশ ঘরে অবস্থান করতে চলেছে। যার কারণে জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পাবে। নতুন আয়ের সন্ধান খুঁজে পাবে। ব্যবসায়ীদের জন্য এই সময় বেশ ভালো, বলে মনে করছেন জ্যোতিষবিদরা। ব্যবসা থেকে লাভের মুখ দেখতে পাবেন জাতকরা। ব্যবসায় কোন চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। কাজের ধরনে পরিবর্তন আসবে, যা এই রাশির মানুষকে সম্মান দেবে। কোন নতুন কাজ শুরু করা নিয়ে চিন্তা ভাবনা করলে, এই সময় বেশ উপযোগী।

মিথুন রাশি

মিথুন রাশি

বৃহস্পতির পথ বদলে যাওয়ার কারণে মিথুন রাশির উপর পড়বে গুরুর প্রভাব। তবে এই প্রভাব শুভ হতে চলেছে রাশির জাতকদের জন্য। বৃহস্পতি এই রাশির দশম ঘরে অবস্থান করবে। যার ফলে চাকরি, ব্যবসার ক্ষেত্রে ভালো পেতে পারেন জাতকরা। নতুন কাজের প্রস্তাব আসতে পারে। অর্থ, সম্পদ, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভবনা রয়েছে। রাশির উপর অর্থ লাভের জন্য় যোগফল তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা দিয়েছে। নতুন ব্যবসা খোলার জন্য এই সময় বেশ ভালো। মার্কেটিং, মিডিয়ার সাথে যারা যুক্ত, তাদের জন্য সেরা সময় বলে, জ্যোতিষবিদরা জানিয়েছেন।

কর্কট রাশি

কর্কট রাশি

পশ্চাদমুখী চলনে কর্কট রাশিতে নবম ঘরে গিয়ে বসতে চলেছে বৃহস্পতি। এই সময় জাতক সৌভাগ্যশালী হওয়ার পাশাপাশি বিদেশে ভ্রমণের সুযোগ পাবে। পরিশ্রমের পাশাপাশি গুরুর প্রভাবে ভাগ্য প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে জাতকদের। আটকে থাকা কোন কাজ পুনরায় শুরু করার সুযোগ পাবে। আটকে থাকা টাকা ফেরৎ পেতে পাওয়ার সম্ভবনা রয়েছে। ব্যবসার জন্য দেশ বিদেশে ভ্রমণে যাওয়ার সুযোগ আসতে পারে এই সময়।‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+