জুলাই মাসে বক্রী হতে চলেছে বৃহস্পতি, সমস্যায় পড়তে পারেন এই রাশির জাতকরা

জুলাই মাসে বক্রী হতে চলেছে বৃহস্পতি, সমস্যায় পড়তে পারেন এই রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর করে। চলতি মাসে অনেক গ্রহ তার পুরোনো অবস্থান ছেড়ে নতুন অবস্থানে গিয়ে বসেছে। কিছু গ্রহ আবার জুলাই মাসের শেষের দিকে স্থান পরিবর্তন করতে চলেছে।

বক্রী হতে চলছে দেবগুরু বৃহস্পতি

বক্রী হতে চলছে দেবগুরু বৃহস্পতি

২৯ জুলাই দেবগুরু বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, এই রাশিতে প্রবেশের পরেই বৃহস্পতি বক্রী হতে চলেছেন। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এই বক্রী অবস্থাতেই থাকবেন দেবগুরু বৃহস্পতি। তারপর ফের স্থান পরিবর্তন করবেন। এর ফলে ১২টি রাশির উপর বৃহস্পতির প্রভাব পড়বে। তিন রাশির জন্য বৃহস্পতির গোচর সমস্যা সৃষ্টি করতে পারে। আসুন জেনে নেওয়া যাক তিন রাশির উপর গুরুর কেমন প্রভাব পড়বে।

 মেষ রাশি

মেষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু ইতিমধ্যে মীন রাশিতে অবস্থান করেছে। ২৯ জুলাই বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে দুজনের মিলনে মেষ রাশির জন্য অশুভ যোগ তৈরি করতে চলেছে। এই সময় জাতকরা নানাবিধ স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সন্মুখীন হতে পারেন। একই সময় গুরুর গোচরে গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেহেতু মীন রাশিতে বৃহস্পতি তার অবস্থান বাঁকা করতে চলেছে, সেহেতু মিথুন রাশির জন্য় এই সময় উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। বুধ এবং শুক্র ইতিমধ্যে মিথুন রাশিতে বসে আছে। ২৯ জুলাই দেবগুরুর গোচরে তিন গ্রহের মেলবন্ধনে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে, বলে ধারনা করা হয়েছে। কারো কাছ থেকে পাওনা অর্থ তোলার ক্ষেত্রে নানা জটিলতার সন্মুখীন হতে পারেন জাতকরা।

 মীন রাশি

মীন রাশি

২৯ জুলাই মীন রাশিতে বৃহস্পতি বক্রী হতে চলেছে। এই পরিস্থিতিতে, জাতক বা জাতিকাকে বৈবাহিক সুখের জন্য অপেক্ষা করতে হতেএ পারে। শুধু তাই নয়, গুরুর গোচর মীন রাশির জাতক জাতিকাদের ভালো কাজের ফল পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হতে পারে। এই অবস্থায় গুরু গ্রহকে শক্তিশালী করতে ভগবান বিষ্ণুর পুজো করলে জাতকরা উপকার পেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+