পঞ্চাশ বছর পর সূর্যের প্রভাবে কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন কারা?
জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা গ্রহের রাজা বলেই জানি। সূর্য যখন ঘর পরিবর্তন করেন তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। জানুয়ারি মাসের ১৪ তারিখ সূর্য মকর রাশিতে প্রবেশ করেছে। একই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে। মকর রাশিতেই রয়েছে বুধ গ্রহ।
বর্তমানে সূর্য কিন্তু মকর রাশিতেই রয়েছে। যার ফলে সূর্যের কেন্দ্রীয় প্রভাব সৃষ্টি হতে চলেছে। মকরে সূর্য, মঙ্গল, বুধের মহামিলন হয়েছে। ৫০ বছর পর চলতি মাসেই মকর রাশিতে সূর্যের কেন্দ্রীয় যোগ তৈরি হচ্ছে। এই যোগ অত্যন্ত শুভ। যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপরে। জীবনে সাফল্য লেগে থাকবে কিছু রাশির ব্যক্তিদের, তাঁদের মধ্যে কারা রয়েছেন, দেখুন।

মেষ রাশি
সূর্যের কেন্দ্রীয় প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া আর্থিক দিকেও খুব লাভ হবার সম্ভাবনা রয়েছে আপনার। ভাগ্যের পূর্ণ সহায় পাবেন আপনি। পরিবারের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি। আর্থিক দিকেও খুব লাভ হবে। কর্মক্ষেত্রে আপনার সম্মান ক্রমশ বাড়তে থাকবে।
কর্কট রাশি
সূর্যের কেন্দ্রীয় প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার জন্য খুব শুভ সময়। আপনার আর্থিক দিকে লাভ হবে। কর্মজীবন থেকে ব্যবসায় খুব এগিয়ে যেতে পারবেন আপনি। তাছাড়া আপনার নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখে থাকতে পারবেন আপনি। নতুন সম্পত্তি কিনতে পারেন। জীবনে আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। এইসময় আপনার সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। যারা রাজনীতি করছেন তাদের জীবনে নাম, যশ, খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে।
তুলা রাশি
সূর্য দেবতার কেন্দ্রীয় প্রভাব পড়বে তুলা রাশির জাতক-জাতিকাদের ওপর। এসময় কর্মক্ষেত্রে যেমন সম্মান আপনার বাড়বে। তেমনি যারা ব্যবসাক্ষেত্রে যুক্ত তাদের জীবনও সফলতা আসবে। এসময় আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। মনের সমস্ত গুপ্ত ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ভবিষ্যতের জন্য অর্থ এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। এই সময় যারা গবেষণা করছেন তাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সমস্ত সমস্যা মিটে যাবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications