কর্কট রাশিতে প্রবেশ করছে সূর্য, এই রাশিগুলির জন্য সময় অত্যন্ত শুভ
কর্কট রাশিতে প্রবেশ করছে সূর্য, এই রাশিগুলির জন্য সময় অত্যন্ত শুভ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ে তার স্থান পরিবর্তন করে। একটি রাশি থেকে বেরিয়ে অন্য রাশিতে প্রবেশ করে। গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনে রাশিরদের উপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়ে। কেউ সৌভাগ্যশালী হন তো আবার কারো জীবন তছনছ হয়ে যায়। চলতি বছর ১৫ জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশিতে থাকবেন। এর পর ১৬ জুলাই সূর্য দেবতা কর্কট রাশিতে প্রবেশ করবেন। এর পরে ১৭ অগাস্ট পর্যন্ত এই রাশিতে থাকবে। কর্কট রাশির অধিকর্তা হলেন চন্দ্র, যিনি সূর্যের বন্ধু। জ্যোতিষশাস্ত্রের মতে, সূর্যের রাশিচক্র পরিবর্তন করার প্রভাব সমস্ত রাশিচক্রের উপর পড়বে। তবে তিনটি রাশির ক্ষেত্রে সূর্যের এই স্থান পরিবর্তন শুভ হতে চলেছে, বলে মনে করছেন জ্যোতিষবিদরা।

মিথুন রাশি
এই রাশির জন্য, সূর্য দ্বিতীয় ঘরে থাকবে। এই সময় জাতক আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। পারিবারিক জীবনে স্বাচ্ছন্দ্যের প্রসার ঘটবে। প্রতিটি কাজে মায়ের সমর্থন ও সহযোগিতা মিলবে। চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা পাবে জাতকরা। জটিল সমস্যাগুলির দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় জাতকরা স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবেন। সময় মতো সব কাজ শেষ হয়ে যাবে। আটকে থাকা অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, আগের তুলনায় আর্থিক স্বচ্ছলা বৃদ্ধি পাবে। নতুন কাজের সন্ধান মিলবে। একই সঙ্গে আপনার ব্যবসা যদি সূর্য এবং চন্দ্রের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে আপনি লাভের মুখ দেখতে পারেন।

কন্যা রাশি
কন্য়া রাশির জন্য সূর্য একাদশতম ঘরে থাকবে। এর ফলে অর্থ ক্ষমতা বৃদ্ধি পাবে। আয়ের নতুন মাধ্যম তৈরি হবে। সময় মতো কাজ শেষ হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। সম্পত্তিতে বিনিয়োগ করার জন্য জাতকদের জন্য এই সময় বেশ ভালো বলে মনে করছেন জ্যোতিষবিদরা। এর থেকে আপনি ভালো লাভ পেতে পারেন এবং ভবিষ্যতে এই বিনিয়োগের মধ্য দিয়ে আপনি উপকৃত হতে পারেন। পাশাপাশি এই সময় লেনদেন এবং রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসার জন্য ভালো। কন্যা রাশির উপর বুধের আশির্বাদ রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য দেব এবং বুধ গ্রহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে, কন্যা রাশির ক্ষেত্রে সূর্যের স্থান পরিবর্তন শুভ হবে। এই সময় জাতকের মন আধ্যাত্মিক দিকে থাকবে। পরিবারে মনোরম পরিবেশ বজায় থাকবে।

তুলা রাশি
এই রাশির জন্য সূর্য দশম ঘরে থাকবে। এই সময় আপনার কাছে নতুন কাজের সুযোগ আসবে। কর্মস্থলে দায়িত্ব বাড়বে। জাতকের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অফিসে সকলের কাছে প্রশংসার পাত্র হয়ে উঠবে এই রাশি। চাকরিতে সহকর্মীদের সহযোগিতা পাবে। ব্যবসার দিক দিয়ে ভালো ফল পাবেন জাতকরা। সমাজে মানুষের কাছে এই রাশির পরিচিতি বাড়বে। মিডিয়া, ফিল্ম, ব্যাঙ্কিং এবং ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের উন্নতির জন্য এই সময়টি উপযুক্ত।












Click it and Unblock the Notifications