সূর্য ও শনির মিলনে বাড়তি খরচে লাগাম দেবেন কোন রাশির ব্যক্তিরা?

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য ও শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য হল গ্রহের রাজা । শনি হলেন কর্মদাতা গ্রহ। বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে শনি গ্রহ। ১১ ফেব্রুয়ারি অস্ত যেতে চলেছে এই গ্রহ। আগামী মাসের ১৩ তারিখ সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

১৪ মার্চ সন্ধ্যা ৬ টা ৪ মিনিট পর্যন্ত একই রাশিতে থাকবে এই গ্রহ। সূর্য ও শনি গ্রহের মিলনে কিছু রাশির ব্যক্তিদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। কাদের খারাপ সময় শুরু হচ্ছে দেখুন।

সূর্য ও শনির মিলনে বাড়তি খরচে লাগাম দেবেন কোন রাশির ব্যক্তিরা?


কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের একটু সতর্ক হয়ে সব কাজ করতে হবে। এসময় আপনারা কোনও কাজে তেমন সফলতা অর্জন করতে পারবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক ও শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন না। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাধতে পারে। আপনার কর্মক্ষেত্রে কিছু উত্থান-পতন হতে পারে। আপনার কর্মক্ষেত্রে আকস্মিক, আমূল পরিবর্তন হবে। ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের তাদের লক্ষ্য অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার প্রয়োজন হবে। সহকর্মীদের বিশেষ সমর্থন আপনি পাবেন না। আপনার বাড়তি খরচ বাড়তে পারে। সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে না। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

সূর্য ও শনির মিলনে তুলা রাশি তুলা রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু। এসময় কোনও কাজেই তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। ভেবেচিন্তে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হবে। ব্যবসায় হতাশার সৃষ্টি হবে।সন্তান-সম্পর্কিত কোনোও সমস্যা নিয়েও মনে চিন্তা থাকবে। কর্মজীবী মহিলারা কাজ ও বাড়ির মধ্যে ভারসাম্য বজায় রাখতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনাদের বিতর্ক এড়িয়ে চলা উচিত। আপনারা যদি কারোর সঙ্গে জমি-জমা নিয়ে অশান্তি থাকে, তাহলে তা আদালতে না নিয়ে সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের ব্যবসায় ক্ষতি হতে পারে। এসময় কোনও কাজ করার আগে বারবার ভাববেন। নতুন সম্পত্তি কিনতে হলে বাবা মায়ের পরামর্শ নিয়ে তবেই কিনবেন। শুত্রুরা আপনার ক্ষতি করতে পারে, তাই আগেই সাবধান থাকুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+