শনিদেবের উত্থানের ফলে ব্যাপক প্রভাব পড়তে চলেছে কোন কোন রাশির জীবনে?

শনিদেবের উত্থানের ফলে ব্যাপক প্রভাব পড়তে চলেছে কোন কোন রাশির জীবনে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই কোনও গ্রহের উদয় বা অস্ত হয় তখন সরাসরি এটি সমস্ত রাশিকে প্রভাবিত করে। এমন পরিস্থিতিতে শনিদেবের উত্থানও সমস্ত রাশির উপর প্রভাব ফেলতে চলেছে। বক্রদৃষ্টির জন্য শনিদেবকে অনেক সময় সকলে ভয় পেয়ে চলেন, কিন্তু কর্মফলদাতা শনিদেব সর্বদা সকলের মঙ্গল করেন। শনিদেব অস্তমিত হয়েছিলেন জানুয়ারি মাসের ২২ তারিখ। আর এবার তাঁর উদয় বেশকিছু রাশির জন্য শুভ বলে প্রমাণিত হতে চলেছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জন্য শনির উত্থান শুভ ফল দিতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের উত্থান শুভ ফল বয়ে আনতে চলেছে। আগে থেকেই মঙ্গল দেব এই স্থানের ভাগ্যস্থানে উপবিষ্ট রয়েছেন। এমন পরিস্থিতিতে শনি ও মঙ্গলের মিলন সুখ শান্তিতে ভরিয়ে তুলবে জীবন। কর্মক্ষেত্রে ভালো প্রভাব পড়বে এই সংযোগের ফলে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন। বেতনভোগীরা পদোন্নতির সুবিধা পেতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশি

শনিদেবের উত্থানের ফলে এই রাশির জাতক জাতিকারাও বেশ ভালো সুবিধা পেতে চলেছেন। ভাগ্য সহায় থাকবে এই রাশির ক্ষেত্রে। শনি-উত্থান এই রাশির জন্য অপরিসীম সুখ নিয়ে আসবে। শনি উদয়ের সময় ব্যবসায় প্রচুর লাভ হবে। এই রাশির জাতকরা যে কাজেই হাত দেবেন না কেন, সাফল্য পাবেনই। অর্থ ও লাভের অনেক উৎস থাকবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের উত্থান বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। উদয়ের পর শনি এই রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে উঠতে চলেছে। সপ্তম ঘর বিবাহিত জীবন এবং অংশীদারিত্বের সাথে সম্পর্কিত। এই পরিস্থিতিতে, আপনি এই সময়ে আপনার স্ত্রীর সম্পূর্ণ সমর্থন পাবেন। এছাড়াও, অংশীদারি কাজে প্রচুর সাফল্য আসবে।

তুলা রাশি

তুলা রাশি


এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্থানের পড়ে শনিদেব চতুর্থ ঘরে অবস্থান করতে চলেছেন। চতুর্থ ঘরকে বাহন সুখ, মাতা ও ভবন সুখের স্থান বলে মনে করা হয়। আর তাই এই সময়ের তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। মায়ের শরীর সুস্থ থাকবে। চাকরির কর্মক্ষমতা ভালো হবে। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শনিদেবের উত্থান কুম্ভ রাশির উপর প্রভূত প্রভাব ফেলবে। যেহেতু এই রাশিটি শনি দ্বারা শাসিত, তাই এমন পরিস্থিতিতে শনির উত্থানের কারণে এই রাশির জাতক জাতিকারা আকস্মিক আর্থিক লাভ পেতে পারেন। একসঙ্গে ভাগ্যের পূর্ণ সমর্থন লাভ করা সম্ভব হবে। কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা বজায় থাকবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+