বছরের বাকি চারমাস এই রাশিদের জন্য দারুণ প্রমাণিত হবে, পাবেন সফলতা–অর্থ
জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেক গ্রহের চাল পরুবর্তন ও গোচরের সময় নির্দিষ্ট করা রয়েছে। যখনই কোনও গ্রহ গোচর করে বা বক্রী অবস্থায় যায়, তার বড় প্রভাব সব রাশির মানুষদের ওপর পড়তে দেখা যায়। ২০২২ সালের ৮ মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং বাকি সাড়ে তিনমাসে গুরুত্বপূর্ণ গ্রহের গোচর হতে চলেছে। এই সময় সূর্য, বুধ, শুক্র ও মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। অন্যদিকে শনিগ্রহ মার্গী হতে চলেছে। এর খুব শুভ প্রভাব কিছু রাশির ওপর পড়বে। এই জাতকরা খুব অর্থ ও সফলতা পাবে। এই রাশিদের জন্য এ বছরের ডিসেম্বর পর্যন্ত সময় দারুণ যাবে।

মিথুন রাশি
মিথুন রাশির জন্য সেপ্টেম্বরের বাকি দিন ও তার পরে অক্টোবর, নভেমবর ও ডিসেম্বর পর্যন্ত সময় খুবই ভালো যাবে। এই জাতকদের পদোন্নতি হতে পারে। আয় বাড়বে। অনেক উপলব্ধি আপনার মন ভালো করে দেবে।

বৃশ্চিক রাশি
২০২২ সালের বাকি সময় বৃশ্চিক রাশিদের জন্য খুবই শুভ থাকবে। এই রাশিদের জন্য শুক্র ও সূর্যের গোচর খুবই শুভ ফল দেবে। অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে। আয় বাড়বে। ব্যবসায়ীরা নিজের ব্যবসা প্রসারিত করার ও বেশি লাভ করার জন্য সফল হবেন। বিদেশ থেকে লাভ আসবে।

ধনু রাশি
শুক্র ও সূর্যের গোচর ধনু রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে। এই গ্রহগুলি তাদের কর্মজীবনে দুর্দান্ত সাফল্য এনে দেবে। ব্যবসায় প্রচুর লাভ হবে। চাকরিতে পদোন্নতি পাবেন এবং বেতন বৃদ্ধি হবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। বাড়ি, গাড়ি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়।

মীন রাশি
মীন রাশির জন্য মঙ্গল ও বুধ গ্রহের রাশি পরিবর্তন লাভ দেবে। এছাড়া স্বরাশি মীনে বক্রী বৃহস্পতিও ভালো ফল দেবে। এই রাশির জাতকদের কাজকর্মে লাভ হবে। কেরিয়ার ও ব্যবসায় ভালো লাভ হতে চলেছে। আটকে থাকা অর্থ পাওয়া যাবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। আপনার জীবেন থাকা সমস্যাগুলির সমাধান এবার পাওয়া যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications