জুলাই মাসে সূর্যের স্থান পরিবর্তনে উজ্জ্বল হবে এইসব রাশির ভাগ্য, মিলবে আর্থিক লাভ
জুলাই মাসে সূর্যের স্থান পরিবর্তনে উজ্জ্বল হবে এইসব রাশির ভাগ্য, মিলবে আর্থিক লাভ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহি একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে। সেই মতই গ্রহদের অধিপতি সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে ৩০ দিন সময় লাগে। প্রতি মাসে সূর্যদেব নিজের স্থান পরিবর্তন করেন। এই মাসে আগামী ১৬ জুলাই আবার সূর্য তাঁর রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং আগামী ১৭ আগস্ট পর্যন্ত সেখানেই থাকবেন। সূর্যের এই পরিবর্তনের প্রভাব ১২টি রাশির উপর দৃশ্যমান। তবে তারই মধ্যে এই প্রভাব কিছু রাশির জন্য শুভ এবং কিছু রাশির জন্য অশুভ প্রভাব ফেলতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যের এই স্থান পরিবর্তন কিছু রাশির জাতক জাতিকাদের জন্য খুব উপকারী হতে চলেছে। এই সময় এইসব রাশির ভাগ্য উজ্জ্বল হবে। এইসব রাশির জাতক জাতিকাদের প্রতি পুরো এক মাস সূর্য দেবতা সদয় থাকবেন। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কতটা উপকারী হতে চলেছে।

মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই পরিবর্তন অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে। বেতনভোগীরা এই সময়ে পদোন্নতি ও ইনক্রিমেন্ট পেতে পারেন। সরকারী কাজেও পদোন্নতি হতে পারে। শুধু তাই নয়, নতুন চাকরির অফারও পেতে পারেন। ব্যবসা ইত্যাদিতে একটি বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন এবং এটি উপকারী হবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যও এই সময়টা খুব শুভ হবে। একই সময়ে যারা চাকরি করছেন তাঁরা বেতন বৃদ্ধি বা পদোন্নতি পেতে পারেন। এই সময়ের মধ্যে নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতকদের ভাগ্যও উজ্জ্বল হবে। সূর্যের রাশি পরিবর্তনে শুভ সময় আসতে চলেছে। এই সময়ে বড় সুবিধা পেতে চলেছেন এই রাশির ব্যক্তিরা। বেতনভোগীদের এই সময়ের মধ্যে পদোন্নতি বা বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ লাভ হবে। দীর্ঘদিন আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। শেয়ারে আর্থিক বিনিয়োগ করা ব্যক্তিরা উপকৃত হবেন।

কুম্ভ রাশি
জুলাই মাসে সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। আগামী এক মাস এই রাশির মানুষরা সব দিক থেকেই ভাগ্যের সহায়তা পাবেন। কাজের ক্ষেত্রে উন্নতি ঘটবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে খুবই ভালো ভাবমূর্তি তৈরি হতে চলেছে। যাঁরা নতুন কাজ খুঁজছেন তাঁদের জন্যও এই সময় ভালো কোনও চাকরির অফার আসবে। ব্যবসার ক্ষেত্রে মুনাফা বৃদ্ধি হবে। এই সময় আর্থিক বিনিয়োগ করলে পরে তা থেকে ভালো ফল লাভ করা যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications