শনির বিপরীতমুখী গতিতে ব্যাপক প্রভাব পড়বে এইসব রাশির জীবনে, সাবধান হন এখনই

শনির বিপরীতমুখী গতিতে ব্যাপক প্রভাব পড়বে এইসব রাশির জীবনে, সাবধান হন এখনই

জ্যোতিষশাস্ত্রে, শনিকে কর্মের ফলদাতা হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ শনিদেব কর্ম অনুসারে ফল দান করেন, তাই শনিদেবকে জ্যোতিষ মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও কোনও জাতক জাতিকাদের উপর শনির বক্র দৃষ্টি থাকলে তা খারাপ প্রভাব ফেলে যে কোনও রাশির জাতক জাতিকাদের জীবনে। আগামী ৫ জুন থেকে কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী অবস্থান সকল রাশির জাতক জাতিকার উপরেই বড় প্রভাব ফেলতে চলেছে। সেই সঙ্গে পিছিয়ে যাওয়া শনির প্রভাব কিছু রাশির মানুষের ওপর বেশি পড়বে কারণ এই রাশিগুলিতে এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপরে কেমন প্রভাব ফেলতে চলেছে শনির এই বিপরীত অবস্থান।

শনির বিশেষ নজর

শনির বিশেষ নজর

শনি তাঁর বিপরীতমুখী অবস্থান শুরু করতে চলেছেন। আর এই সময়ে ৫টি রাশি শনির মহাদশার মুখোমুখি হতে চলেছে। কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে ইতিমধ্যেই শনির ঢাইয়া চলছে। অন্যদিকে, মকর, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের উপরে শনির সাড়ে সাতি চলছে। এমন পরিস্থিতিতে, ৫ জুন থেকে শনির পিছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এইসব রাশির জাতক জাতিকাদের জীবনে একটি বড় প্রভাব দেখা যাবে। কিন্তু এই সময়ে ভালো কাজ করলে সংশ্লিষ্ট রাশির ব্যক্তিরা শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন।

 কর্কট

কর্কট

শনির বিপরীতমুখী অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একদমই শুভ হিসেবে প্রমাণিত হবে না। তার উপরে এই রাশিতে শনির ঢাইয়া চলছে। তাই এই রাশির ব্যক্তিদের অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য, কাজ সম্পর্কে এই সময় খুব সতর্ক হওয়া উচিত। এই সময় অর্থের ক্ষতি হতে পারে। স্বাস্থ্যগত নানা রকমের সমস্যাও হতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির উপরেও এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে। তাই নিজের অবস্থান থেকে শনি পিছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে বড় প্রভাব পড়তে পারে। এই সময় ছোট বিষয় নিয়ে রাগ এবং দাম্ভিকতার অনুভূতি প্রবল হবে। এই সময়টা ধৈর্য ধরে কাজ না করলে তার খারাপ প্রভাব পড়তে পারে।

 মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতি চলছে। এমন পরিস্থিতিতে শনির বিপরীতমুখী অবস্থান এই রাশির ব্যক্তিদের চাকরি ও কর্মজীবনে নানা সমস্যা দিতে পারে। তাই এই সময়ে সতর্ক থাকা জরুরী। কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে থাকুন, কিছু সময় পরে অবশ্যই ফলাফল পাবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশিতেও এই মুহূর্তে সাড়ে সাতি চলছে। এই সময়ে, শনি কুম্ভ রাশিতেই অবস্থান করছেন। এবং এখন শনির বিপরীতমুখী অবস্থানের ফলে সব ক্ষেত্রেই উল্টো পরিস্থিতি তৈরি হবে, তাই এই রাশির ব্যক্তিদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। খুব বুদ্ধির সঙ্গে আর্থিক বিনিয়োগ করুন। লেনদেনের ক্ষেত্রেও সতর্ক থাকুন। অন্যথায় ক্ষতি হতে পারে।

 মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকারাও সাড়ে সাতির তালিকায় আছেন। এই সময় শনির বিপরীতমুখী অবস্থান এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয় করা জরুরী। এই সময় স্ত্রীর সঙ্গে বিবাদ করবেন না, নাহলে সম্পর্ক খারাপ হবে। এই সময় কোনও ভুল কাজ করবেন না। শনির বিপরীতমুখী অবস্থানের ফলে ব্যবসায়ীদের সমস্যা হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+