গতি পরিবর্তন করছে বুধ, জেনে নিন কোন কোন রাশির জাতকদের জীবনে আসবে আর্থিক সুখ ও উন্নতি

গতি পরিবর্তন করছে বুধ, জেনে নিন কোন কোন রাশির জাতকদের জীবনে আসবে আর্থিক সুখ ও উন্নতি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহের গতিবিধির উপর নির্ভর করে প্রভাবিত হয় বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবন। গ্রহরা শুধুমাত্র যে রাশি পরিবর্তনই করে তা নয়, এক গ্রহের সঙ্গে অন্য হ্রহের সংমিশ্রনও হয়। আর সেই বিশেষ অবস্থায় তৈরি হয় নানা রকমের মহাজাগতিক যোগ। যা সকল রাশির জাতক জাতিকাদের জীবনে একটি বড় প্রভাব ফেলে। সেই মত নিজের গতি পরিবর্তন করছেন গ্রহদের রাজকুমার বুধ। এবং আগামী ১০ মে এটি নিজস্ব অবস্থান থেকে পিছিয়ে যেতে চলেছে। এবং আগামী ৩রা জুন পর্যন্ত এই অবস্থানেই থাকবে বুধ। আর তার এই অবস্থান বিপরীতমুখী হবে। বুদ্ধিমত্তা, বাকশক্তি ও ব্যবসার কারক গ্রহ বুধ বৃষ রাশিতে বিপরীত ধর্মী অবস্থানে থাকতে চলেছে।

গ্রহের বিপরীতমুখী অবস্থান

গ্রহের বিপরীতমুখী অবস্থান

যখনই কোনও গ্রহ পশ্চাদমুখী হয়, অর্থাৎ বিপরীত দিকে চলতে শুরু করে, তখনই এর প্রভাবের তীব্রতা বাড়ে। যে কারণে যে কোনও রাশির জাতক জাতিকাদের গ্রহের বিপরীত গতিতে ভীতিপ্রবণ হয়। তবে সবক্ষেত্রে গ্রহগুলির বিপরীত গতি শুধুমাত্র অশুভ প্রভাবই ফেলে না, এটি শুভও প্রমাণিত হয়। বুধের এই অবস্থান কিছু রাশির জন্য শুভ প্রমাণিত হতে চলেছে।

 বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বুধের বিপরীত গতি খুবই শুভ বলে প্রমাণিত হবে। এই ২৩ দিন তাঁদের অনেক শুভ প্রভাব ফেলতে চলেছে। এই রাশির ব্যক্তিরা যদি কোথাও আর্থিক বিনিয়োগ করেন তাহলে তা শক্তিশালী রিটার্ন দেবে। এই সময়টা এই রাশির জন্য কেরিয়ারের সুবর্ণ সুযোগ দেবে। এই সময় নতুন চাকরি বা বড় পদোন্নতি পেতে পারেন। এই বিশেষ সময় ব্যবসায়ীদের জন্য অনেক নতুন নতুন সুবিধা নিয়ে আসবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

বুধের এই বিপরীতমুখী অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের প্রচুর আর্থিক উন্নতি দিতে চলেছে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের একাধিক উপায়ে আয় হবে। কর্মজীবনে ভালো লাভ হবে। এই সময় ব্যবসায়ীরাও লাভবান হবেন। যাঁরা চাকরি করেন তাঁদের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। সামগ্রিকভাবে, এই সময়টি ব্যবসার বৃদ্ধি এবং আয়ের জন্য খুব ভালো হবে।

মীন রাশি

মীন রাশি

বুধের বিপরীতমুখী অবস্থানের ফলে মীন রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি ঘটবে। এই সময় মীন রাশির জাতক জাতিকারা নানাভাবে উপকৃত হতে চলেছেন। চাকরির ক্ষেত্রে এই সময় বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের লাভ বাড়তে পারে। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে ভালো রিটার্ন দিতে পারে। সামগ্রিকভাবে, এই সময়টি মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক অবস্থায় শক্তি নিয়ে আসবে। নতুন কোনও কাজ বা ব্যবসা শুরু করার জন্য এটি একটি ভালো সময়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+