শনিদেবের কৃপায় এই মূলাঙ্কের জাতক জাতিকারা জীবনে অপার সম্পত্তির মালিক হন

শনিদেবের কৃপায় এই মূলাঙ্কের জাতক জাতিকারা জীবনে অপার সম্পত্তির মালিক হন

জ্যোতিষ শাস্ত্রে রাশি বা নক্ষত্র গণনার পাশাপাশি আরও এক প্রকার পন্থা অবলম্বন করা হয়। তাকে সংখ্যাতত্ত্ব বলাহয়। এই সংখ্যাতত্ত্ব বা রেডিক্সের ভিত্তিতে একজন ব্যক্তির ভবিষ্যত এবং প্রকৃতি নির্ণয় করে তা প্রকাশ করা হয়। জ্যোতিষশাস্ত্রের মতো, সংখ্যাশাস্ত্রে ১ থেকে ৯ রেডিক্সের সমস্ত শক্তি এবং দুর্বলতাগুলি বলা হয়েছে। প্রতিটি র্যাডিক্সের শাসক গ্রহগুলিও আলাদা আলাদা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এমনই এক সংখ্যার জাতক জাতিকাদের সম্পর্কে জানবো যাদের ৩০ বছর বয়স পর্যন্ত সংগ্রাম করতে হয়, কিন্তু তারপরে হঠাৎ করে তাদের ভাগ্য বদলে যায়। এর পরে তারা প্রচুর সাফল্য এবং অর্থ পায়। দেখে নেওয়া যাক কী সেই বিশেষ সংখ্যা।


মূলাঙ্ক ৮-এর জাতকরা

মূলাঙ্ক ৮-এর জাতকরা

যে সকল জাতক জাতিকাদের জন্ম তারিখ মাসের ৮, ১৭ এবং ২৬ হয় সেই সকল জাতক জাতিকারা মূলাঙ্ক ৮ এর অধিকারী হয়ে থাকেন। সংখ্যাতত্ব বা রেডিক্সের উপর ভিত্তি করে এই বিশেষ মূলাঙ্কের জাতক জাতিকাদের ভাগ্য নির্ণয় করা হয়ে থাকে। জ্যোতিষ মতে এই সকল সংখ্যার জাতক জাতিকারা খুবই পরিশ্রমী এবং সৎ হয়ে থাকেন। যার ফলে জীবনের একটি বয়সের পর তাঁদের ভাগ্যর সম্পূর্ণ পরিবর্তন ঘটে, এবং তাঁরা অপার সম্পত্তির মালিক হয়ে ওঠেন।

শনিদেবের কৃপা

শনিদেবের কৃপা

শনিদেব হলেন রাডিক্স ৮ এর অধিপতি। শনির কৃপায় এই রাশির জাতকরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন। অনেক সংগ্রামের পরই তাঁরা নিজেদের জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হন। এই সকল মানুষ সাধারণত নিজেদের ৩০ বছর বয়স পর্যন্ত অনেক সংগ্রাম করে থাকেন। কিন্তু তারপরে তাঁদের ভাগ্য পরিবর্তন হয় এবং তাঁরা সবকিছুতে খুব সফল হন।

মূলাঙ্ক ৮-এর ভাগ্য

মূলাঙ্ক ৮-এর ভাগ্য

জীবনের প্রথম ভাগে ৮ মূলাঙ্কের জাতক জাতিকাদের বহু সংগ্রামের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হলেও ৩০ বছর বয়সের পরে, রাডিক্স ৮ এর জাতকরা প্রচুর সাফল্য এবং বিপুল ধনরাশি অর্জন করতে সক্ষম হন। তাঁদের লক্ষ্য সম্পর্কে তাঁরা স্থির থাকেন সর্বদা। তাঁরা যা অর্জন করতে চান তা তাঁরা করে তবেই দম নেন।

মূলাঙ্ক ৮-এর বৈশিষ্ট

মূলাঙ্ক ৮-এর বৈশিষ্ট

মূলাঙ্ক ৮-এর জাতক জাতিকারা জীবনে প্রচুর অর্থ উপার্জনের পরেও সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করেন। কারোর খারাপ চরিত্র দেখে তাঁরা কখনও বিরক্ত হন না। এই অভ্যাসের কারণেই তাঁরা প্রচুর অর্থ সংগ্রহ করেন। ব্যবসায় হোক বা চাকরিজীবী, তাঁরা প্রচুর সাফল্য পান।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+