চাকরি ও ব্যবসায় অসাধারণ পারদর্শী হন এই মুলাঙ্কের জাতকেরা, থাকে আরও অনেক গুণ
চাকরি ও ব্যবসায় অসাধারণ পারদর্শী হন এই মুলাঙ্কের জাতকেরা, থাকে আরও অনেক গুণ
জ্যোতিষশাস্ত্রের মতো, সংখ্যা শাস্ত্রও ব্যক্তির জন্ম তারিখের ভিত্তিতে গণনা করা হয়ে থাকে। যে কোনও ব্যক্তির জন্ম তারিখের মোট যোগফল হল সেই নির্দিষ্ট ব্যক্তির মুলাঙ্ক। এবং মুলাঙ্কের ভিত্তিতে সেই নির্দিষ্ট ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট এবং প্রকৃতি সম্পর্কে জানা যায়। যেকোনও মাসের ৫, ১৪ এবং ২৩ তারিখে যে সকল ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তাঁদের মুলাঙ্ক সংখ্যা ৫। সংখ্যাতত্ত্ব অনুসারে বুধ গ্রহের বিশেষ প্রভাব রয়েছে এই ব্যক্তিদের উপর। এই কারণেই এই লোকেরা বুদ্ধিমান এবং জ্ঞানী হন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ বুদ্ধি দিয়ে মোকাবেলা করেন তাঁরা। শুধু তাই নয় জ্যোতিষ এবং সংখ্যা শাস্ত্র অনুযায়ী, এই ব্যক্তিদের সাহসী এবং পরিশ্রমী বলে মনে করা হয়। জেনে নেওয়া যাক মুলাঙ্ক ৫-এর জাতক জাতিকাদের সম্পর্কে আরও কিছু উল্লেখযোগ্য ও মজার বিষয়।

সমস্যা সমাধানে পারদর্শী
সংখ্যাতত্ত্ব অনুসারে, মুলাঙ্ক ৫-এর জাতক জাতিকারা খুবই বুদ্ধিমান হয়ে থাকেন। নতুন কোনও ব্যবসা বা কাজ থেকে মুনাফা অর্জন করতে এই মুলাঙ্কের ব্যক্তিরা খুবই পারদর্শী হয়ে থাকেন। শুধু তাই নয়, ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি নিতেও দ্বিধা করেন না তাঁরা। এই মুলাঙ্কের ব্যক্তিদের একটি বিশেষত্ব হল তাঁরা কোনও কিছু নিয়েই খুব বেশিক্ষণ মন খারাপ করে বসে থাকেন না। সেই সঙ্গে জীবনের যেকোনও সমস্যার দ্রুত সমাধান খুঁজে বের করতেও খুব পারদর্শী হয়ে থাকেন তাঁরা। শুধু তাই নয়, এই মুলাঙ্কের জাতক জাতিকারা সঠিক পরিস্থিতি অনুসারে কীভাবে নিজেকে চালাতে হবে তা খুব ভালো করেই জানেন। এই মুলাঙ্কের মানুষদের ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় হয়। যে কারণে যে কেউ তাঁদের প্রতি খুব সহজেই আকৃষ্ট হয়ে যান।

দ্রুত বন্ধুত্ব করতে পটু
মুলাঙ্ক ৫-এর জাতক জাতিকাদের অপর একটি বিশেষ গুণ হল এই জাতক জাতিকারা যে কোনও ব্যক্তির সঙ্গে খুব দ্রুত বন্ধুত্ব করে ফেলতে পারেন। অপরকে দিয়ে কাজ করানোর পদ্ধতি খুব ভালো জানেন এই সকল ব্যক্তিরা। এরই সঙ্গে মুলাঙ্ক ৫-এর ব্যক্তিরা অন্যের মনের কথা বুঝে ফেলতে পারদর্শী হন। জীবনে ভালো শিক্ষা নিতে এবং অনেক ভাষায় পারদর্শী হয়ে থাকেন তাঁরা। প্রতিটি বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন।

ভালো আর্থিক ভাগ্য
সংখ্যাতত্ত্ব অনুসারে, মুলাঙ্ক ৫-এর জাতক জাতিকাদের আর্থিক অবস্থা খুব ভালো হয়। জীবনে টাকা পয়সা ও খাওয়া পড়ার কোনও অভাব থাকেনা এই সকল ব্যক্তির। সেই সঙ্গে তাঁরা পরিশ্রমী হয়ে থাকেন। এবং তাই কঠোর পরিশ্রম করে প্রচুর অর্থ উপার্জন করেন। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই নিজেদের ভালো কেরিয়ার তৈরি করতে সক্ষম হন। তবে ব্যবসা এই ব্যক্তিদের জন্য বেশি উপযুক্ত। কারও অধীনে থাকতে খুব একটা পছন্দ করেন না তাঁরা।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications