চলতি মার্চ মাস এই সকল রাশির জন্য বয়ে আনছে অপার সৌভাগ্য
চলতি মার্চ মাস এই সকল রাশির জন্য বয়ে আনছে অপার সৌভাগ্য
মহা শিবরাত্রি থেকে শুরু হচ্ছে মার্চ মাস। বছরের অন্যতম পবিত্র দিন হল এই দিন। দেবাদিদেব মহাদেব এবং মা শক্তি দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। এর পরেই আসতে চলেছে অমাবস্যা এবং অন্যান্য গ্রহযোগ। এককথায় পর পর খুবই শুভ দিন আসতে চলেছে এই গোটা মার্চ মাস জুড়ে। মকর রাশিতে গুরুত্বপূর্ণ পঞ্ছগ্রহী যোগ তৈরি হতে চলেছে মার্চ মাসেই। আর যার ফলে তার সরাসরি প্রভাব পড়বে রাশিচক্রের উপর। বেশকিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে ভাগ্যের প্রভূত পরিবর্তন হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জন্য মার্চ মাস অত্যন্ত শুভ ফল দিতে চলেছে।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চগ্রহী যোগ দিয়ে শুরু হওয়া মার্চ মাসটি কর্মজীবনে অসাধারণ সুবিধা দিতে চলেছে। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে যে সকল মানুষরা আছেন, তাঁরা বড় মুনাফা অর্জন করতে পারেন। এই মাসেই চাকরিপ্রার্থীরা নতুন চাকরির অফার পেতে পারেন। প্রমোশন বা বেতনে ইনক্রিমেন্ট পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতকদের ক্ষেত্রে মার্চ মাস প্রেম জীবনও ভালো যাবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারা গোটা মার্চ মাস ধরে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই রাশির জাতক জাতিকারা এই সময় প্রতিটি কাজে সাফল্য পাবেন। কর্মজীবনে একটি বড় সাফল্য অর্জন করতে পারেন। পদোন্নতি হতে পারে বা নতুন চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। ভাগ্য সদয় এবং ঈশ্বরের আশীর্বাদে এই মাসে অর্থ লাভ হবে। তবে কাজের ক্ষেত্রে কোথাও দীর্ঘ যাত্রা হতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। প্রেম জীবনও সুখী হবে।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসে বৈষয়িক স্বাচ্ছন্দ্য বাড়বে। কর্মক্ষেত্রে অর্থ লাভ হবে। আচমকা কোনও স্থান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এখন পর্যন্ত যেসব কাজ আটকে আছে সেগুলোও শুরু হবে। প্রেম ও দাম্পত্য জীবন খুব ভালো হবে।

বৃশ্চিক রাশি
মার্চ মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অনেক সুবিধা দিতে চলেছে। কাজের ক্ষেত্রে সফলতা থাকবেই, পাশাপাশি আয় বাড়বে। এই রাশির জাতক জাতিকাদের সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, এর কারণে সহজেই প্রতিটি কাজ সম্পন্ন করার ক্ষমতা বাড়বে। পারিবারিক দিক থেকেও সময় ভালো যাবে।

কুম্ভ রাশি
মার্চ মাসটি কুম্ভ রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে। নতুন বন্ধুর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে উঠবে যা কর্মজীবন এবং ব্যবসায় খুব কার্যকর হতে সহায়ক হবে। ব্যবসায় আয় বৃদ্ধি হতে পারে। নতুন চাকরি পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। বাড়িতে প্রেম এবং সুখ শান্তি বজায় থাকবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications