এইসব রাশির জাতকদের জন্য সুখবর বয়ে আনছে এপ্রিল মাস, হবে আর্থিক লাভ

এইসব রাশির জাতকদের জন্য সুখবর বয়ে আনছে এপ্রিল মাস, হবে আর্থিক লাভ

আর একদিন পরেই আসছে এই বছরের এপ্রিল মাস। এপৃল মাসে হিন্দু নববর্ষ, মহারাষ্ট্রের গুড়িপারওয়া, এবং বাংলা নববর্ষ শুরু হয়ে থাকে। এছাড়াও নবরাত্রি এবং নীল ষষ্ঠী পুজো অনুষ্ঠিত হয়। তাই শাস্ত্র মতে এই মাসের তাৎপর্য খুব বেশি। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর এপ্রিল মাসের গুরুত্ব আরও বেশি। কারণ ২০২২ সালের এপ্রিল মাসে ৯টি গ্রহের চাল চলন এবং তাদের অবস্থান পরিবর্তন হতে চলেছে। গ্রহদের এই ব্যাপক রদবদলের সরাসরি প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর কেমন প্রভাব

শনি রাহু ও কেতুর অবস্থান

শনি রাহু ও কেতুর অবস্থান

ধীর গতিশীল গ্রহ শনি এবং ছায়া গ্রহ রাহু ও কেতুও এপ্রিল মাসে রাশি পরিবর্তন করছে। এতদিন শনির মহাদশা ও অন্তরদশার ফল ভোগ করছিলেন বিভিন্ন রাশির জাতক জাতিকারা। কিন্তু এই এপ্রিল মাস থেকে সেইসব দশার নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যাবে। সেই সঙ্গে শনি রাহু এবং কেতু নিজেদের মিত্র রাশিতে অবস্থিত হতে চলেছে। সেক্ষেত্রে শনি মকর রাশিতে, এবং রাহু ও কেতু মেষ ও বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। এর প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতক জাতিকারদের জীবনে।

বৃষ রাশি

বৃষ রাশি

অশুভ গ্রহ হিসেবে বিবেচিত হওয়া রাহু বর্তমানে বৃষ রাশিতে রয়েছে এবং এপ্রিল মাসে সেখান থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে রাহু। এর মাধ্যমে বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের বন্ধ তালা খুলে যাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আসা বাধা থেকে তারা মুক্তি পাবে। তারা দ্রুত অগ্রসর হবে। ব্যক্তিগত জীবনও সুন্দর হবে। টাকা পাবে ভাগ্যের সাহায্যে এই রাশির জাতক জাতিকারা সবকিছুতেই সফলতা পাবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আগামী এপ্রিল মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল দান করতে চলেছে। কাজের ক্ষেত্রে নতুন কোনও পদক্ষেপ সফল প্রমাণিত হবে। বৃশ্চিক রাশি থেকে কেতু অপসারণ হয়ে যাওয়ায় এই রাশির জাতকদের নানা রকম সমস্যা থেকে মুক্তি দেবে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্কের অগ্রগতি হবে। ব্যবসার ক্ষেত্রে অর্থলাভ হবে। এই সময় বিনিয়োগ করলে ভালো ফল লাভ হবে।

ধনু রাশি

ধনু রাশি

এই সময়ে ধনু রাশির জাতক জাতিকারা শনির মহাদশায় জীবনে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। কিন্তু আগামী এপ্রিলে শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধনু রাশির জাতকদের ভোগান্তি কমবে। তারা ভাগ্যবান হতে শুরু করবে। অর্থ লাভ হবে। দীর্ঘদিন ধরে যে অগ্রগতির অপেক্ষায় ছিল, এখন তা পাওয়া যাবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+