কোন 'পয়া' জিনিসটি সঙ্গে থাকলে আপনি ভাল থাকবেন! জেনে নিন রাশির বিচারে

বিভিন্ন রাশির পয়মন্তর জিনিসপত্র কী, রাশি অনুযায়ী পয়া জিনিস কী

নিজেকে ভাল রাখার দায়িত্ব প্রত্যেকের। তাই ভাল রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন। পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে, বেশ কয়েকটি জিনিস যদি কাছে থাকে, তাহলে তা ভাল ফল দেয় । তবে , কোন জিনিস কার কাছে থাকলে ভাল, তা বিভিন্ন রাশির ওপর নির্ভর করছে। কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন, তা দেখে নেওয়া যাক। গোটা বিষয়টিই পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে। অর্থাৎ জন্মতারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে।

মেষ

মেষ

মেষ রাশির জাতকদের সঙ্গে যেকোনও ধরনের চাবির রিঙ থাকলে, তা সঙ্গে নিয়ে কাজ করলে, কাজ সার্থক হয় বলে দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের। ফলে আপনি যদি মেষ রাশির জাতক হন , তাহলে সঙ্গে একটি চাবির গোছা রাখলে কাজে সাফল্য আসতে বাধ্য।

বৃষ

বৃষ

বৃষ রাশির জাতকদের সঙ্গে কোনওভাবে যদি ৭ সংখ্যাটি থাকে, তাহলে তা বেশ শুভফল দিয়ে থাকে। যেকোনঔও ভাবেই হোক , ঘুরে পিরে ৭ দিন বা ৭ কে কেন্দ্র করে সমস্ত কিছুই ভাল হয় বৃষ রাশির জাতকদের।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতকরা নতুন নতুন কিছু জিনিসপত্র নিয়ে নিরীক্ষা করতে দেখতে ভালোবাসেন। যেকোনও রকমের 'ডাইস' সঙ্গে রাখলে , তা বেশ সাফল্য দিয়ে থাকে মিথুন রাশির জাতকদের।

কর্কট

কর্কট

ছোট বাঁশ গাছ বা বাঁশের তৈরি সামগ্রী কর্কট রাশির জাতকরা সঙ্গে রাখতে পারেন। এতে তাঁদের সৌভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী জ্য়োতিষবিদরা বলছেন এতেই সৌভাগ্য আসবে কর্কট রাশির জাতকদের।

সিংহ

সিংহ

সিংহ রাশির জাতকরা যদি নিজের পছন্দের কোনও বিশেষ রঙের পাথর সঙ্গে রাখেন, তাহলেই কেল্লা ফতে! পশ্চিমী জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন পছন্দের রঙের পাথর এই রাশির জাতকরা সঙ্গে রাখলে যেকোনও কাজই এঁদের সাফল্যমণ্ডিত হবে।

কন্যা

কন্যা

সবুজ বা নীল রঙের কোনও কাপড়ের টুকড়ো বা কিছু সঙ্গে রাখতে পারেন কন্যা রাশির জাতকরা। এতে যেকোনও কাজই সাফল্যের সঙ্গে হয়ে থাকে। এছাড়াও কোনও নেতিবাচক মনোভাব ,এই রঙগুলি কাছে পিঠে থাকলে বাসা বাঁধতে পারে না কন্যা রাশির জাতকদের মনে।

তুলা

তুলা

কোনও ত্রিভূজাকার বস্তু সঙ্গে রাখলে তুলা রাশির জাতকরা যেকোনও রকমেরে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তাই ত্রিভূজাকার ট্যাটু থেকে শুরু করে লকেট সমস্ত কিছুই এঁদের রক্ষা করে বিপদ থেকে। এমনই দাবি পশ্চিমী জ্যোতিষশাস্ত্রবিদদের।

বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতকদের ঘোড়ার নাল সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন পশ্চিমী জ্যোতিষবিদরা। যদি ঘোড়ার নাল না পাওয়া যায়, তহলে সেই আকারের কোনও ব্যাকানো জিনিসও সঙ্গে রাখতে পারেন তাঁরা।

ধনু

ধনু

ধনু রাশির জাতকদের সঙ্গে খরগোশ জাতীয় কোনও পশু থাকা ভালো। খরগোশ এঁদের পক্ষে শুভ, বলে দাবি পশ্চিমী জ্যোতিষবিদদের।

মকর

মকর

মকর রাশির জাতকরা শুষনি জাতীয় কোনও চারফলকের পাতা সঙ্গে রাখলে, যেকোনও কাজেই সাফল্য পাবেন। এমনই পরামর্শ জ্যোতিষবিদদের।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতকরা কোনও কাজ করতে গেলে, যদি আশপাশে ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে পান, তাহলে তার থেকে ভালো কিছু হতে পারে না, রাশির জাতক জাতিকাদের জন্য।

মীন

মীন

কোনও ড্রিম ক্যাচার জাতীয় উইন চার্ম সঙ্গে রাখতে পারেন মীন রাশির জাতকরা। এতে তাঁদের আশাতীত সাফল্য প্রাপ্তি হবে বলে দাবি জ্যোতিষবিদদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+