সবচেয়ে ভাগ্যশালী নম্বর ৭, কিন্তু তাও এও মুলাঙ্কের জাতকরা বিবাহিত জীবনে সুখ পান না
সংখ্যাতত্ত্ব ১ থেকে ৯ পর্যন্ত মুলাঙ্ক ভবিষ্যত ও স্বভাব বলে। মুলাঙ্ক আসলে ব্যক্তির জন্ম তারিখের যোগসংখ্যা। ধরা যাক কোনও ব্যক্তির জন্ম হয়েছে কোনও মাসের ১৫ তারিখে, যার মুলাঙ্ক ৬। যেমনভাবে জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেক রাশির কিছু বিশেষত্ত্ব বলা হয়েছে, তেমনভাবে সংখ্যাতত্ত্বে প্রত্যেক মুলাঙ্কের জাতকদের দোষ–গুণ বলা হয়েছে। আজ আমরা মুলাঙ্ক ৭–এর জাতকদের সম্পর্কে জানব যাদের বিবাহিত জীবন সাধারণত উত্থান-পতনে পূর্ণ হয়। জেনে রাখুন যে কোনও মাসের ৭, ১৬ বা ২৫ তারিখে জন্মগ্রহণকারী সমস্ত লোকের মুলাঙ্ক সংখ্যা হবে ৭।

বিবাহিত জীবন অশান্তিতে ভরপুর থাকে
সংখ্যাতত্ত্ব অনুসারে, মুলাঙ্ক ৭-এর জাতকদের বিবাহিত জীবন সাধারণত সুখকর হয় না। তাঁদের দাম্পত্য জীবনে উত্থান-পতন আছে। প্রেমে প্রতারণার শিকার হতে হয় এসব মানুষকে। একই সময়ে, কিছু লোক তাঁদের স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রাখতে অক্ষম। কিছু কিছু ক্ষেত্রে এই নুলাঙ্কের লোকেরাও নিঃসঙ্গ জীবন যাপন করেন।

৭ নম্বর মুলাঙ্কেরর লোকেরাও অনবদ্য
মুলাঙ্ক ৭-এর লোকেদের মন পরিস্কার এবং কথা বলার ক্ষেত্রে তাঁরা অনবদ্য। এই লোকেরা তাদের সঙ্গী এবং তাদের সাথে সংযুক্ত লোকদের সম্পর্কে খুব যত্নশীল তবে তারা তাদের অনুভূতিগুলি সঠিকভাবে প্রকাশ করতে সক্ষম হয় না। এ কারণে মানুষ তাদের ভালোবাসা বোঝে না। এই লোকেরা রহস্যময় এবং তাদের মনের কথা কারো সাথে শেয়ার করে না। শুধু তাই নয়, রহস্যময় জিনিসের প্রতিও তাদের আগ্রহ। এই মুলাঙ্কের লোকেরা ভাল লেখক, জ্যোতিষী, বিচারক বা চিকিৎসা পেশাকে বেছে নিলে সফলতা পাবেন।

আর্থিক পরিস্থিতি ভালো হয়
সংখ্যা জ্যোতিষ অনুযায়ী, ৭ মূলাঙ্কের জাতকদের আর্থিক পরিস্থিতি ঠিকই থাকে। অপ্রয়োজনে অর্থ ব্যয় করতে ভালোবাসেন না এঁরা। তবে দান-পুণ্যের কাজ করে থাকেন এই জাতকরা। এমনকি যে কোনও কাজে পরিশ্রম করলে শীর্ষ পদ লাভ করতে পারেন।

ভিড়ের মধ্যেও পৃথক ৭ মুলাঙ্কের জাতকরা
যে ব্যক্তির জন্ম কোনও মাসের ৭, ১৬ বা ২৫ তারিখে হয় তাঁর মূলাঙ্ক ৭। এই মূলাঙ্কের ব্যক্তিদের ভিড়ের মধ্যে থেকেও পৃথক মনে হয়। সব সময় কিছু না-কিছু করতে ভালোবাসেন এঁরা। বিশ্রাম নেওয়া একেবারেই এঁদের পছন্দ নয়। আবার কোনও কিছুতে সহজে চিন্তিত হয়ে পড়েন না। অভিব্যক্তির ক্ষমতা এই মূলাঙ্কের জাতকদের মধ্যে খুব ভালো। শুধু তাই নয় এঁদের কল্পনাশক্তিও তীব্র। এই জাতকরা স্পষ্টভাষী, অকুতোভয় ও আত্মবিশ্বাসী হয়ে থাকেন।












Click it and Unblock the Notifications