অগাস্টে শুক্রের স্থান পরিবর্তনে বদলে যাবে এইসব রাশির জীবন, লাভ হবে চাকরি ও ব্যবসায়

অগাস্টে শুক্রের স্থান পরিবর্তনে বদলে যাবে এইসব রাশির জীবন, লাভ হবে চাকরি ও ব্যবসায়

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন জাতক জাতিকাদের জীবনে অনেক প্রভাব ফেলে। কারোর ক্ষেত্রে শুভ,আবার কারও ক্ষেত্রে অশুভ প্রভাব ফেলে। সম্প্রতি স্থান পরিবর্তন করতে চলেছেন শুক্র। জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে প্রেম, প্রণয়, দাম্পত্য সুখ, সৌন্দর্য, শিল্প, সুখ, বিলাসবহুল জীবনের কারক গ্রহ হিসাবে ধরা হয়। যে কোনও গ্রহর অবস্থান পরিবর্তনের ফলে কখনও কখনও কঠিন ও অসুবিধার সম্মুখীন হতে হয় জাতক জাতিকাদের। আগামী ৭ অগাস্ট সকাল ০৫টা বেজে ২০ মিনিটে শুক্র স্থান বদল করে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। এবং আগামী ৩১ আগস্ট বুধবার বিকেল ৪টে বেজে ০৮ মিনিট পর্যন্ত শুক্র কর্কট রাশিতে অবস্থান করবেন এবং এরপরে সিংহ রাশিতে প্রবেশ করবেন। শুক্রের এই স্থান পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবন বদলে দিতে চলেছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর এই পরিবর্তনের ফলে কেমন প্রভাব পড়বে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই অবস্থান পরিবর্তন শুভ ফল দিতে চলেছে। এই রাশির জন্মছকের প্রথম এবং ষষ্ঠ ঘরের অধিপতি হলেন শুক্র এবং শুক্র রাশিচক্রের তৃতীয় ঘরে প্রবেশ করবে। তৃতীয় ঘরে শুক্রের গমনের কারণে, এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের আবেগ পরিবর্তন হতে পারে। এই সময়ে ব্যবসার দিক থেকে খুব ভালো সুবিধা লাভ করতে সক্ষম হবেন। অন্যদিকে এই সময়টি চাকরিজীবীদের জন্যও বেশ ভালো সময় হতে চলেছে। এই সময় চাকরি পরিবর্তনের জন্য ভাল হবে। এই সময়টি বিবাহিত জীবনের জন্য মধুর হবে। শিক্ষাক্ষেত্রে ভালো ফল লাভ করা যাবে। স্বাস্থ্যর দিক থেকেও পরিস্থিতি স্থিতিশীল হবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি। এই সময়ে শুক্র প্রথম ঘরে প্রবেশ করবেন। যার মাধ্যমে শুক্র জীবনে জ্ঞান, বাক্য এবং সংযমের ঘরে অবস্থান করবেন। শুক্রের প্রথম ঘরে অবস্থান শুভ হয়। সেই সঙ্গে সূর্য এই সময়ে শুভ স্থানে রয়েছে। দুই মিলিয়ে এই সময় রাজনৈতিক ক্ষেত্রে একটি ভাল অবস্থান পেতে পারেন এবং কোনও ভালো পদ লাভে সক্ষম হবেন। শুক্রের কারণে এই সময়ে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা কম হবে কারণ এই সময়ে সংশ্লিষ্ট অর্থ সামাজিক কাজে ব্যবহার করে দেবেন। ব্যবসার ক্ষেত্রে কোনও বিদেশী কোম্পানির সহযোগিতা থেকে উপকৃত হতে পারেন। ব্যবসা এবং অংশীদারিত্বের জন্যও এই সময়টি অনুকূল হবে। প্রেম জীবনে ভালো সময় কাটানো হতে পারে। সমাজে কোনও বিতর্ক মিটে যাবে। কিন্তু বিবাহিতদের জীবনে কিছু সমস্যা হতে পারে। ভালো কোথাও বেড়াতে যেতে পারেন। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির ক্ষেত্রে শুক্র দ্বাদশ ঘরে প্রবেশ করছেন। শুক্রের এই স্থান পরিবর্তনের সময় এই রাশির মানুষের জন্য খুব ভালো যাবে। নতুন কর্মসংস্থানের পথ খুলবে, যারা বিদেশে পরিকল্পনা করছেন তাঁদের জন্য ভালো কাজের খবর আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে এই সময়ে ভালো ফল পাবেন। প্রিয়জনের মধ্যে প্রেম বাড়তে পারে। দাম্পত্য জীবনেও মধুরতা বজায় থাকবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন।

 মকর

মকর

শুক্র পঞ্চম এবং দশম ঘরের অধিপতি। সপ্তম ঘরে শুক্রের গমনের কারণে বিবাহিত জীবনের সমস্যা কেটে যাবে। আদালতের মামলার মতো সমস্যাও কেটে যাবে। বিবাহিত জীবনে সুসম্পর্ক বজায় থাকবে এবং ভালোবাসা বজায় থাকবে। অন্যদিকে, ব্যবসার ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো হবে। পাশাপাশি এই সময়ের মধ্যে চাকুরীজীবীদের জীবনে ভালো পরিবর্তন আসবে এবং পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে এই সময়ের মধ্যে পৈতৃক সম্পত্তির ভাগ পাবেন। আর্থিক জীবনে উন্নতি এবং আটকে থাকা অর্থ পাওয়া যাবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+