জুলাই মাসে গঠিত হচ্ছে রাজ যোগ, এইসব রাশির জীবনে হবে ব্যাপক আয় ও উন্নতি
জুলাই মাসে গঠিত হচ্ছে রাজ যোগ, এইসব রাশির জীবনে হবে ব্যাপক আয় ও উন্নতি
চলতি বছর, অর্থাৎ ২০২২ সালের সপ্তম মাস অর্থাৎ জুলাই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রহচক্রের একাধিক পরিবর্তন হতে চলেছে। এরই মধ্যে অনেক পরিবর্তন জীবনে সমস্যা বৃদ্ধি করলেও অনেক গ্রহের পরিবর্তন শুভ বলেও বিবেচিত হতে চলেছে। আর সেই সঙ্গে বেশ কিছু রাশির জাতক জাতিকারা এই জুলাই মাসে ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন। এই সকল মানুষের আয় উন্নতি ঘটতে চলেছে এই মাসে। এবং এরই সঙ্গে জুলাই মাসে সংগঠিত হওয়া বেশ কিছু গ্রহ সংযুক্তি এবং অবস্থান পরিবর্তনের প্রভাবও পড়তে চলেছে সকলের উপর। দেখে নেওয়া যাক জুলাই মাসের শুরুতেই কোন কোন গ্রহের অবস্থান বা সংযুক্তি রাজ যোগ তৈরি করতে চলেছে এবং তার প্রভাব কোঙ্কোন রাশির উপর পড়বে।

বুধ-শুক্র সংযুক্তি
যে কোনও গ্রহের সংমিশ্রণ রাশিচক্রের সকল জাতক জাতিকার জীবনের উপরেই বড় প্রভাব ফেলে। ২০২২ সালের জুলাই মাসে গ্রহের অবস্থান কিছু রাশির জন্য খুব শুভ বলে প্রমাণিত হবে। প্রকৃতপক্ষে, এই সময়ে বৃষ রাশিতে শুক্রর অবস্থানে বুধ-শুক্র সংযোগ তৈরি হচ্ছে। সেই সঙ্গে প্রায় ৩০ বছর পরে, ন্যায়ের দেবতা শনি, তাঁর অন্যতম মূল রাশি কুম্ভ রাশিতে উপস্থিত আছেন। শনি ও বুধ-শুক্রের এই অবস্থানটি বেশ কিছু রাশিতে মালব্যের মতো রাজ যোগ তৈরি করছে। এই যোগগুলি এইসব রাশির ভাগ্য পরিবর্তন করবে। জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

বৃষ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্মছকের ঊর্ধ্বক্ষেত্রে রাজ যোগ তৈরি হচ্ছে, যা এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক পরিবর্তন করতে পারে। এই মাসে তাঁরা বড় কোনও পদ পেতে পারেন। বেতন বৃদ্ধি এবং উচ্চপদ সহ কোনও নতুন ও ভালো কাজের প্রস্তাব পেতে পারেন। পদোন্নতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে ব্যাপক ভাবে। ব্যবসায়ীদের জন্যও এই সময়টা খুবই সাফল্যের হবে। এর পাশাপাশি এই সময়টি বৃষ রাশির জাতক জাতিকাদের প্রতিপত্তিও বৃদ্ধি করবে।

সিংহ রাশি
বুধ-শুক্র, শনির অবস্থান সিংহ রাশিতে রাজযোগ তৈরি করছে। এই রাশির জাতক জাতিকাদের এই যোগ হঠাত করে প্রচুর অর্থ এনে দিতে পারে। যারা অংশীদারিত্বে ব্যবসা শুরু করতে চান তাঁরা ভালো লাভ পাবেন। বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। এই সময়ে করা বিনিয়োগ বড় লাভ দেবে। সম্পত্তির ক্ষেত্রে বড় ভাগ পেতে পারেন।

বৃশ্চিক রাশি
গ্রহের অবস্থান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থাতে বড় পরিবর্তন আনবে। এই মাসে নতুন কোনও চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন, তাঁরা বড় ধরনের সুবিধা পাবেন, যা স্বস্তি দেবে। এই মাসের মধ্যে নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশিতে ২টি রাজ যোগ তৈরি হচ্ছে তা এই রাশির মানুষের জীবনকে সফল এবং আরামদায়ক করে তুলবে। তাঁরা এই সময় বিলাসবহুল জীবন উপভোগ করবেন। এই রাশির জাতক জাতিকারা নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। পরিবারের সঙ্গে ভালো কথাও ভ্রমণে যেতে পারেন। এই সময় নতুন উপায়ে আয় হবে। নতুন ভালো কোনও চাকরির অফার পেতে পারেন যা আগামী দিনে অনেক উন্নতি প্রদান করবে। ভাগ্য সকল কাজে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications