দীপাবলিতে হবে এই বছরের শেষ সূর্যগ্রহণ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন এই রাশিরা
দীপাবলিতে হবে এই বছরের শেষ সূর্যগ্রহণ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন এই রাশিরা
জ্যোতিষশাস্ত্রে দীপাবলির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেশজুড়ে পালিত হয় এই দীপাবলি উৎসব। এই সময়ে পড়েছে সূর্যগ্রহণ। এই গ্রহণের ঘটনা কিন্তু খুব কাকতালীয় ঘটনা। ১৯৯৫ সালে অর্থাৎ আজ থেকে ঠিক ২৭ বছর আগে দীপাবলিতে এই গ্রহণ হয়েছিল। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে দ্বিতীয় এবং শেষ সূর্য গ্রহণ ঘটবে। জ্যোতিষশাস্ত্রে এই সূর্য গ্রহণকে কিন্তু খুব বিশেষ বলা হয়। এই সূর্যগ্রহণে অনেক রাশির ব্যক্তিদের কিন্তু নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। তাহলে জেনে নিন কোন রাশিকে একটু সাবধানে থাকতে হবে।

মেষ রাশি
সূর্য গ্রহণের জন্য মেষ রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবনে নানান অশান্তির সম্মুখীন হতে হবে। তাদের পারিবারিক জীবন অশান্তি আসবে। তার জন্য অনেক কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। চাকরিক্ষেত্রে খুব সাবধানতায় পা ফেলতে হবে। যদি আপনারা দূরে কোথাও যেতে চান, খুব সাবধানে যাবেন। তবে এই সময়ে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো।

মিথুন রাশি
সূর্য গ্রহণের সময় মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে মানসিক চাপের সৃষ্টি হবে। এ সময় আপনি নানান অসুবিধার সম্মুখীন হতে পারেন। আপনার পারিবারিক থেকে দাম্পত্য জীবনে নানা অসুবিধা আসতে পারে। আর্থিক দিকে একটু সংকট থাকতে পারে।

বৃষ রাশি
এই রাশির ব্যক্তিদের আর্থিক সংকট দেখা দিতে পারে। এই সময় আপনাদের কোন গুপ্ত রোগ চাড়া দিতে পারে। শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নিন, না হলে আপনার জীবনে বিপদ আসন্ন।

সিংহ রাশি
এই রাশির জাতক জাতিকাদের চিন্তা ভাবনা করে প্রত্যেকটা পদক্ষেপে পা ফেলা উচিত। যদিও আপনাদের এই সময়ে ব্যবসারক্ষেত্রে খুব সাফল্য পাবেন। ব্যবসায়ে টাকা বিনিয়োগ করলে সেখানে আর্থিক দিকে উন্নতি হবে। তবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির হওয়ার সম্ভাবনা কম। তাই এ সময় কঠিন পরিশ্রম করুন।

কন্যা রাশি
সূর্য গ্রহণের কারণে এই রাশি জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকা দরকার। এতে আপনাদের জীবনে প্রচন্ড ক্ষতি হতে পারে। সূর্য গ্রহণের দিন আপনারা বাইরে বেরোবেন না, তাহলে আপনাদের শরীর খারাপ হলেও হতে পারে।

কর্কট রাশি
এই রাশির জাতক জাতিকাদের সূর্য গ্রহণের সময় একটু সতর্ক থাকতে হবে, না হলে আপনাদের আর্থিক দিয়ে নানান অসুবিধার সম্মুখীন হতে পারে। এ সময় কোনও অংশীদারিত্ব কাজে টাকা বিনিয়োগ করবেন না, কারণ কোথাও টাকা বিনিয়োগ করলে সেখান থেকে টাকা ফেরত পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে।

তুলা রাশি
এই রাশির জাতক জাতিকাদের একটু সতর্কভাবে গাড়ি চালাতে হবে। না হলে আপনার জীবনে বিপদ আসতে পারে। কারণ এসময় আপনাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে নানা অবনতি হওয়ার সময়। এই সময় আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন। এই সময়ে গাড়ি, বাড়ি কখনোই কিছু কিনবেন না। দূরে কোথাও ভ্রমণে যাবেন না। নানান বাধা আসতে পারে জীবনে।

ধনু রাশি
এই রাশির ব্যক্তিদের জীবনে খুব একটা ভালো খবর আসবে না। এ সময় আপনি বাসি খাবার খাবেন না, তাতে আপনার শরীর খারাপ হতে পারে। কারোর সঙ্গে তর্ক করবেন না।

মকর রাশি
এই রাশির ব্যক্তিদের জীবনে আর্থিক দিকে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি দূরে কোথাও ভ্রমণে যাবেন না। দাম্পত্য জীবনে নানা অসুবিধায় লেগে থাকবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি
এই রাশির জাতক জাতিকারা খুব ভেবে চিন্তে কাজ করবেন। প্রত্যেকটি কাজ মাথা ঠান্ডা করে করবেন। না হলে মান, সম্মান নিয়ে টানাটানি হতে পারে। আর কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম করার চেষ্টা করুন।

মীন রাশি
সূর্যগ্রহণের কারণে মীন রাশির জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে, না হলে আপনাদের অন্যথায় নানান বিপদ আসতে পারে জীবনে। মাথা ঠান্ডা রেখে চলুন। রাস্তায় বের হলে সাবধানে পথ চলুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications