বছরের শেষ চন্দ্রগ্রহণ এই রাশির জাতকদের জন্য শুভ, আপনিও কি রয়েছেন এঁদের দলে
বছরের শেষ চন্দ্রগ্রহণ এই রাশির জাতকদের জন্য শুভ
চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকে ধর্ম ও জ্যোতিষে অশুভ বলে মানা হয়েছে। এই কারণে গ্রহণ চলাকালীন কোন শুভ কাজ, খাওয়া–দাওয়া করতে বারণ করা হয়। এই গ্রহণ মানুষের ওপরও প্রভাব ফেলে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, প্রত্যেক গ্রহণেরই প্রভাব পড়ে ১২টি রাসির ওপর। ১৯ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে, যার শুভ–অশুভ প্রভাব পড়বে সকলের ওপর। তবে কিছু রাশির ক্ষেত্রে এই গ্রহণ শুভ বলে প্রমাণিত হবে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ কর্মজীবনের দিক থেকে শুভ প্রমাণিত হবে। আপনি একটি নতুন সুযোগ পেতে পারেন, যা আপনাকে ভবিষ্যতে বড় লাভ দেবে। তাই এই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করবেন না।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা এইদিন খুব খুশি থাকবেন। ভালো হবে মনের কথা শুনুন এবং সামনে এগিয়ে যান, সফলতা অবশ্যই আসবে। যদি কোনও নতুন কাজ করার যোজনা করছেন তাহলে এইদিন তা শুরু করার জন্য ভালো সময় আর নেই।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য বছরের শেষ চন্দ্রগ্রহণ কর্মজীবনে বড় সাফল্য এনে দিতে পারে। এই রাশির জাতকরা তাঁদের পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। এর পাশাপাশি অর্থলাভও থাকবে যা আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। শুধু এই সময় তর্ক এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি
১৯ নভেম্বর ২০২১-এর চন্দ্রগ্রহণ কুম্ভ রাশির মানুষের জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে একটি নতুন দায়িত্ব পাওয়া যেতে পারে এবং আপনি তা ভালভাবে পূরণ করবেন। পরিশ্রমের ফল আসবে। আপনার প্রশংসা করা হবে।

মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে সাফল্য পাবেন। ভালো কাজ করবেন এবং প্রশংসাও পাবেন। বিষয়টি পদোন্নতি ও বেতন বাড়ার দিক পর্যন্ত যেতে পারে। অর্থলাভ হবে। পুরনো ঋণও পরিশোধ করা সম্ভব হবে।

মকর রাশি
এই গ্রহণ আপনাকে সৃজনশীল এবং ফ্লার্টিতে পরিণত করবে। তাই আপনি যদি অনুভব করেন যে আপনার রোম্যান্স অদৃশ্য হয়ে যাচ্ছে, তাহলে সেই হারানো প্রেম জাগিয়ে তোলার এটাই সঠিক সময়। কর্মক্ষেত্রে, জিনিসগুলি আনন্দদায়ক থাকবে, তবে আপনাকে আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications