সাবধান!‌ এই রাশির জাতকদের মিথ্যা বলার স্বভাব সাংঘাতিক, আপনি সেই তালিকায় নেই তো?‌

সাবধান!‌ এই রাশির জাতকদের মিথ্যা বলার স্বভাব সাংঘাতিক, আপনি সেই তালিকায় নেই তো?‌

প্রত্যেক ব্যক্তির স্বভাব ও বিচার আলাদা আলাদা হয়। কিছু মানুষ এমন রয়েছেন যাঁরা নিজেদের মর্জি অনুযায়ী কাজ করেন। আবার অনেকে এমনও রয়েছেন যাঁরা নিজেদের মতো করে অন্যদের মস্তিষ্ককে চালনা করতে চান। একই সঙ্গে, কিছু লোক সময় সময় তাদের স্বার্থপরতা প্রকাশ করতে চায়। এছাড়াও, তারা স্মার্টভাবে যে কাউকে পরাজিত করতে পারে। আর কিছু মানুষ মিথ্যা বলতে পারদর্শী। তারা এমনভাবে মিথ্যা কতা আপনার সামনে পরিবেশন করবে যে আপনি বুঝতেও পারবেন না সেটা সত্যি নয়। আর এভাবেই তারা নিজেদের কাজ হাসিল করে বেরিয়ে যায়। জ্যোতিষ মতে, কিছু রাশির জাতকদের মধ্যে এই গুণটি রয়েছে। আসুন দেখে নেওয়া যাক কোন রাশির জাতকদের মধ্যে এই গুণ রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতকদের দ্বৈত ব্যক্তিত্ব। মিথুন রাশির জাতকরা বেশ মেজাজি হয়। নিজের দোষ অন্যের ওপর চাপাতে এরা ওস্তাদ। এর সঙ্গে সঙ্গে এরা এমনভাবে মিথ্যা কথা দ্বিতীয় ব্যক্তির সামনে রাখে যে সেটা মিথ্যা কিনা বোঝা যায় না এবং সেই ব্যক্তি এই রাশির জাতকদের কথা মেনে নেয়। এই রাশির জাতকরা খুব ভালো কথা বলতে পারে। আর এটাই তাদের বড় ক্ষমতা বলে ধরা হয়।

 কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা খুবই সংবেদনশীল হয়। অনেকসময়ই এই রাশির জাতকরা নিজেদের সুবিধার জন্য অপরকে ব্যবহার করে থাকেন। এর সঙ্গে এই রাশির জাতক খুব পারদর্শীতার সঙ্গে মিথ্যা কথা বলেন, তাঁর মিথ্যায় বিশ্বাস না করে উপায় নেই। এছাড়া এঁরা নিজেদের মর্জি মতো অন্যদের সঙ্গে সম্পর্ক বা বন্ধুত্ব রাখেন। এঁদের আসল চরিত্রকে বোঝা খুবই মুশকিল হয়।

সিংহ রাশি

সিংহ রাশি

তর্ক করতে এই রাশির জাতকরা সবচেয়ে এগিয়ে থাকেন। কেউ যদি সিংহ রাশির জাতকদের সঙ্গে তর্ক করেন তবে শেষপর্যন্ত তাকে হারতেই হবে। এই রাশির জাতকরা অন্যকে নিজেদের বশে করতে সিদ্ধহস্ত হন। ভুল হওয়া সত্ত্বেও সামনের মানুষকে মিথ্যাবাদী প্রমাণ করা তাঁদের অভ্যাসের অংশ। এমনকি তাঁরা নিজেদের ছাড়া কারো কথা শোনেন না। কখনও কখনও তাঁরা স্বার্থপর হয়ে ওঠেন।

 তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকারা জানেন কীভাবে তাঁদের কথার মাধ্যমে সামনের মানুষকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়। নিজের কারণে অন্যদের অসুখী দেখতে তাঁরা পছন্দ করেন না। সম্ভবত এই কারণেই এই রাশির লোকেরা কখনও কখনও মিথ্যার আশ্রয় নেয়। অন্যের ভালো চেয়ে এঁরা মিথ্যা কথা বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+