সূর্যদেবের আশীর্বাদে ১৫ মে রবিবার থেকে বদলে যাচ্ছে এইসব রাশির ভাগ্য

জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তনের বিশেষ তাৎপর্য রয়েছে। যখনই একটি গ্রহ একটি রাশি থেকে অন্য রাশিতে নিজের অবস্থান পরিবর্তন করে তখন সরাসরি সমস্ত রাশির জাতক জাতিকাদের উপরেই তার শুভ কিংবা অশুভ প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে, সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। কোনও মানুষের জন্মছকে সূর্য শুভ স্থানে থাকলে সেই ব্যক্তি জীবনে চাকরি, সম্মান ও অর্থ লাভ করেন। সূর্যদেব নয়টি গ্রহের অধিপতি হিসেবে পরিচিত। যদি কোনও ব্যক্তির জন্মছকে সূর্যের অবস্থান শক্তিশালী না হয় তবে সেই ব্যক্তি জীবনে খ্যাতি, সাফল্য এবং শুভ ফলাফল অর্জন করতে সক্ষম হন না। একই সময়ে, সূর্যের আশীর্বাদে যে কোনও জাতক জাতিকা কেরিয়ারে সাফল্যের উচ্চতায় পৌঁছে যেতে পারে। নিজের আবর্তন কালে সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে যেতে ৩০ দিন সময় নেয়। আগামী ১৫ মে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। বৃষ রাশিতে সূর্যের এই অবস্থান কোন কোন রাশির জীবনে বিপুল পরিবর্তন আনতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির পঞ্চম ঘরের অধিপতি সূর্য গ্রহ। এই রাশি পরিবর্তনের সময় পঞ্চম ঘরের অধিপতি সূর্য অর্থ ও সংসারের দ্বিতীয় ঘরে অবস্থান করতে চলেছেন। আর এই স্থান পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক বিষয়ে প্রচুর সুবিধা দেবে। একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যক্তিরা পেশাগতভাবে উন্নতি লাভ করবেন। নিজের শখ এবং আগ্রহগুলি কাজের ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবেন এবং তা থেকে অর্থ উপার্জন করবেন। কর্মক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন। ব্যবসার ক্ষেত্রে এই সময় নিজের নির্দিষ্ট লক্ষ্য অর্জন করবেন। কেরিয়ারের দিক থেকে খুব ভালো সময় হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

সূর্য বৃষ রাশির চতুর্থ ঘরের অধিপতি এবং আগামী ১৫ মে থেকে এটি কর্মক্ষেত্রের ঘরে প্রবেশ করবে। এই সময় কাজের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের সার্বিক উন্নতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য এই সময়টি ফলপ্রসূ। কর্মক্ষেত্রে লক্ষ্যমাত্রা উচ্চ হবে। নিজের ব্যবসা শুরু করার জন্য এই সময়টি বেশ অনুকূল। এছাড়াও, যদি সরকারী চাকরির জন্য পরিকল্পনা করা হয় তবে এই সময়কাল পরীক্ষায় আরও ভাল ফল করতে বা চাকরির আবেদন মঞ্জুর করতে সহায়তা করবে।

সিংহ রাশি

সিংহ রাশি

সূর্য সিংহ রাশির শাসক গ্রহ তাই সিংহ রাশির জাতকদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে সূর্য সিংহ রাশির ছকে দশম ঘরে প্রবেশ করতে চলেছে। যার ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে ও কর্মজীবনে শক্তি ও স্থিতিশীলতা আনবে। কর্মক্ষেত্রে এই রাশির ব্যক্তিদের সর্বাধিক প্রতীক্ষিত পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে ভাল নাম এবং স্বীকৃতি অর্জন করবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির দশম ঘরের অধিপতি সূর্য। ১৫ মে এই রাশি পরিবর্তনের ফলে সূর্য সপ্তম ঘরে থাকবে। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাঁদের জন্য এই সময়টি ভালো হবে। কাজের ক্ষেত্রে খ্যাতি গড়ে তুলতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ করতে হতে পারে। এই সময়ে অংশীদারিত্বে কাজ করার কিছু সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে এই সময়টি শুভ হবে। নতুন প্রকল্প এবং চুক্তি থেকে ভাল লাভ করতে সক্ষম হবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সূর্য দেবতা কুম্ভ রাশির সপ্তম ঘরের অধিপতি। এই সময়ের মধ্যে এটি কুম্ভ রাশির চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছে। এই সময়ের মধ্যে পরিবারের কোনও সদস্যের জন্য একটি গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। পেশাগত ক্ষেত্রে কর্মজীবনে নাম ও খ্যাতি অর্জন করবেন। যারা নতুন সুযোগের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা নতুন চাকরি লাভ করতে সক্ষম হবেন। তাঁরা কেরিয়ার শুরু করার জন্য কিছু ভাল অফার পাবেন। পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের জন্য এই সময়টি অনুকূল হবে চাকরির পদোন্নতি পাবেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+