বছরের প্রথম সূর্যগ্রহণ চলতি মাসেই, জেনে নিন এই সময় কী করবেন আর কী করবেন না

বছরের প্রথম সূর্যগ্রহণ চলতি মাসেই, জেনে নিন এই সময় কি করবেন আর কি করবেন না

সূর্য গ্রহণ এমন একটি ঘটনা, যা বিজ্ঞান থেকে ধর্ম ও জ্যোতিষ পর্যন্ত খুব মাহাত্ম্য রয়েছে। ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ ৩০ এপ্রিল হতে চলেছে। এর পাশাপাশি এদিন শনিচারি অমাবস্যাও পড়ছে। এর জন্য এই গ্রহণের মাহাত্ম্য কয়েকগুণ বেড়ে গিয়েছে। যদিও আংশিক সূর্যগ্রহণের কারণে এর সূতক সময়কাল বৈধ হবে না, তবে এই সময়ে কিছু সতর্কতা অবলম্বন করা খুবই জরুরী, অন্যথায় এটি জীবনের জন্য ভারী হতে পারে। এই গ্রহণ ৩০ এপ্রিল মধ্যরাত ১২টা ১৫ থেকে শুরু হবে এবং ০৪ টে ০৮ মিনিট পর্যন্ত চলবে।

বছরের প্রথম সূর্যগ্রহণ চলতি মাসেই, জেনে নিন এই সময় কি করবেন আর কি করবেন না

গ্রহণের সময় কি করবেন

❑ খাবার এবং জলে তুলসী পাতা রাখুন, যাতে গ্রহনের নেতিবাচক প্রভাব তাদের উপর না পড়ে এবং গ্রহনের পরে তা সেবন করা যাবে।

❑ ঘরের মন্দির এই সময় বন্ধ রাখা হয়। এ সময় মন্দিরের দরজাও বন্ধ রাখা হয়। বিগ্রহ ঢেকে রাখতে হয়।

❑ গ্রহণের সময় বেশিরভাগ সময়টা ভগবানের নাম করে কাটান। তবে এই সময় পুজো করবেন না।

❑ গ্রহণের পর স্নান অবশ্যই করুন ও দান করুন। বিশেষ করে যাঁরা জঞ্জাল পরিস্কার কাজের সঙ্গে যুক্ত তাঁদের দান করা শুভ বলে মনে করা হয়।

❑ গ্রহণের সময় এই কাজগুলি করবেন না

গ্রহণের সময় নেতিবাচক ক্ষমতা বেড়ে যায় এরজন্য এই সময় শুভ কাজ করা উচিত নয়।

❑ গ্রহণের সময় সূঁচে সুতো পরাতে নেই।

❑ গ্রহণের সময় রান্না করবেন না, সবজি কাটবেন না এবং খাবারও খাবেন না।

❑ বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় ছুরি–কাঁচি থেকে দূরে থাকুন। এই জিনিসগুলি হাতেও নেবেন না।

❑ ‌গ্রহণের সময় কোনও ধরনের সফর বা ভ্রমণ করবেন না।

প্রথম সূর্যগ্রহণের নির্ঘণ্ট

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল শনিবার ভারতীয় সময় রাত ১২টা ১৫ মিনিট থেকে শুরু হতে চলেছে ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ। যা চলবে ভোর ৪টে ৮ মিনিট পর্যন্ত। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী এই সূর্যগ্রহণ গঠিত হচ্ছে ১ মে সকালে। তবে যেহেতু এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না তাই সূতক সময়ও বৈধ হবে না। তবে এই গ্রহণের প্রভাব সরাসরি পড়বে সকল জাতক জাতিকাদের জীবনের উপর।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+