বছরের প্রথম সূর্যগ্রহণ চলতি মাসেই, এক নজরে জেনে নিন সব তথ্য

বছরের প্রথম সূর্যগ্রহণ চলতি মাসেই, এক নজরে জেনে নিন সব তথ্য

প্রত্যেক বছরই গ্রহণ হয়। ব্যতিক্রম নয় এ বছরও। ২০২২ সালে মোট ৪টি গ্রহণ রয়েছে। এর মধ্যে ৪টে সূর্য গ্রহণ ও ২টি চন্দ্রগ্রহণ রয়েছে। ২০২২ সালের গ্রহণের পর্ব শুরু হবে এপ্রিল মাস থেকেই। বছরের প্রথম গ্রহণ হবে ৩০ এপ্রিল ২০২২। এই সূর্য গ্রহণ আংশিক হবে। তাই এর সূতক কাল গণ্য করা হবে না। এছাড়া ধর্মের বিচারে এই গ্রহণের গুরুত্ব অনেক কম। তবে জ্যোতিষ ও জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে এই গ্রহন খুবই গুরুত্বপূর্ণ।


সূর্য গ্রহণের সময়

সূর্য গ্রহণের সময়

বছরের প্রথম সূর্য গ্রহণ ৩০ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হবে। সূর্যগ্রহণ মধ্যরাত ১২টা ১৫ মিনিট থেকে শুরু হবে এবং তা চলবে ভোর ৪টে ৮ মিনিট পর্যন্ত। এই গ্রহণ ভারতে দেখা যাবে না। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম দিক ছাড়াও গ্রহণ দেখা যাবে, প্রশান্ত মহাসাগরে। আটলান্টিক ও আন্টার্টিকাতে সূর্যগ্রহণ দেখা যাবে।

 সূর্য গ্রহণের প্রভাব

সূর্য গ্রহণের প্রভাব

ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে শুভ বলে মানা হয় না। তাই সূর্য বা চন্দর গ্রহণের সময় কোনও শুভ কাজ করা হয় না এবং খাবার-পানীয় খাওয়াও অনুচিত বলে মনে করা হয়। সূর্যগ্রহণের সূতক সময়ে মন্দিরের দরজা বন্ধ থাকে। এছাড়াও, জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি সূর্য এবং চন্দ্রগ্রহণের প্রভাব রয়েছে ১২টি রাশির উপর, সেই গ্রহন দৃশ্যমান হোক বা না হোক। ৩০ এপ্রিল ২০২২-এর সূর্যগ্রহণও সমস্ত রাশিচক্রের উপর প্রভাব ফেলবে। এই প্রভাব কিছু রাশির জন্য শুভ হবে, আবার কারো জন্য অশুভ হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্যগ্রহণ বৃষ, কর্কট এবং ধনু রাশির জন্য শুভ হবে।

কোনদিন পড়েছে সূর্যগ্রহণ

কোনদিন পড়েছে সূর্যগ্রহণ

বছরের প্রথম সূর্যগ্রহণ পড়েছে শনিবার অমাবস্যার দিনে। জ্যোতিষবিদরা বলছেন, এই দিনে কিছু উপায় অবলম্বন করলে জীবনের বহু সমস্যা কেটে যেতে পারে। এছাড়াও এই সূর্যগ্রহণের ফলে বেশ কয়েকটি রাশিতেও পড়তে চলেছে সুপ্রভাব। উল্লেখ্য, ৩০ এপ্রিলের পর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ পড়তে চলেছে ২৫ অক্টোবর।

 শনিচরি অমাবস্যা যোগ

শনিচরি অমাবস্যা যোগ

যেহেতু সূর্যগ্রহণ শনিবার পড়েছে, তাই শনিচরি অমাবস্যা যোগের মধ্যে পড়ছে এই গ্রহণকাল। উল্লেখ্য, চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় আসলে, গ্রহণ দৃশ্যমান হয়। কখনও তৈরি হয় বলয়গ্রাস আবার কখনও তৈরি হয় রিং। তবে ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ আংশিক হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+