চলতি মাসে বছরের প্রথম সূর্যগ্রহণ কেমন প্রভাব ফেলবে সব রাশিদের ওপর‌?‌

চলতি মাসে বছরের প্রথম সূর্যগ্রহণ কেমন প্রভাব ফেলবে সব রাশিদের ওপর‌?‌

২০২২ সালের প্রথম সূর্য গ্রহণ ৩০ এপ্রিল হতে চলেছে। যদিও এটা আংশিক সূর্যগ্রহণ এবং এর সূতক কাল মান্য করা হবে না, কিন্তু এই গ্রহণের প্রভাব সব ১২টি রাশির ওপর পড়তে চলেছে। এইদিন আবার শনিচরি অমাবস্যা ও গ্রহণের একদিন আগে ২৯ এপ্রিল শনির রাশি পরিবর্তন হতে চলেছে। এই কারণে এই গ্রহণের প্রভাব আরও বেড়ে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক যে এই গ্রহণ কোন রাশিদের জন্য শুভ ও কাদের জন্য অশুভ হতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশিদের জন্য এই সূর্যগ্রহণ অর্থহানি করাতে পারে। এইদিন লেন-দেন থেকে দূরে থাকুন। টাকা-পয়সা ভেবেচিন্তে খরচ করুন।

 বৃষ রাশি

বৃষ রাশি

সূর্য গ্রহণ বৃষ রাশির জাতকদের আত্মবিশ্বাসের ওপর খারাপ প্রভাব ফেলবে, এর সঙ্গে আপনি অশান্তির শিকারও হবেন।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের এই সময় খুবই সাবধানে থাকতে হবে, নয়তো লোকসান হতে পারে। ভালো হয় এদিন যদি আপনি বাড়িতেই থাকেন বা খুব জনবহুল জায়গায় না যাওয়ার চেষ্টা করুন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ শুভ প্রমাণিত হবে। অর্থলাভ হবে। বিয়ে পাকা হতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখ থাকবে।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ শুভ প্রমাণিত হবে। ধন প্রাপ্তি হবে, কিন্তু অযথা খরচ ও বিনিয়োগ থেকে বাঁচুন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময় কন্যা রাশির জাতকরা পরিশ্রমের পুরো ফল পাবেন না। তবুও, ধৈর্য নিয়ে আপনার সময় নষ্ট করবেন না। কেরিয়ার পরিবর্তন করা এড়িয়ে চলুন।

তুলা রাশি

তুলা রাশি

সূর্য গ্রহণ তুলা রাশির জাতকদের স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলতে পারে। ঝগড়া থেকে দূরে থাকুন। নিজের কথার ওপর সংযম আনুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি


বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের জন্য সময়টা ঠিক যাবে না। এই সময়টা আরাম করে কাটান। যতটা সম্ভব বিনয়ী হন।

 ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশিদের জন্য সূর্যগ্রহণ ভালো হবে। স্বাস্থ্য-আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। শত্রুদের ওপর জয় অর্জন করবেন।

মকর রাশি

মকর রাশি

মকর রাশিরা এই সময় বদ অভ্যাস থেকে দূরে থাকুন, না হলে আপনার অনেক ক্ষতি হবে। বাচ্চাদের যত্ন নিন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ ভালো বলা যাবে না। বিনিয়োগে ক্ষতি, পরিবারে বিবাদ, কাজে ব্যর্থতা হতে পারে। তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন।

মীন রাশি

মীন রাশি

এই সূর্যগ্রহণ মীন রাশির জাতকদের জন্য ভালো হবে। অর্থ লাভ হবে। শত্রুদের বিরুদ্ধে বিজয় হবে। সম্মান বাড়বে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+