এইসব রাশির কেরিয়ারে আকাশছোঁয়া সাফল্য দেবে চন্দ্রগ্রহণ, ঘুরে যাবে ভাগ্যের চাকা
এইসব রাশির কেরিয়ারে আকাশছোঁয়া সাফল্য দেবে চন্দ্রগ্রহণ, ঘুরে যাবে ভাগ্যের চাকা
আগামী ১৬ মে ২০২২ তারিখ সোমবার ঘটতে চলেছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। জ্যোতিষ শাস্ত্র মতে যে কোনও গ্রহণের সরাসরি প্রভাব এসে পরে সব রাশির জাতক জাতিকাদের জীবনেই। আর তার ফলে প্রভাবিত হয় সেই সকল রাশির ভাগ্য। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল ঘটেছিল বছরের প্রথম সূর্যগ্রহণ। আর তার মাত্র ১৫ দিনের মাথায় ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে বৈশাখ পূর্ণিমার দিনে। এই চন্দ্রগ্রহণ সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হলেও ভারতে দেখা যাবে না। তাই সূতক সময় বৈধ হবে না। কিন্তু এই গ্রহণের প্রভাব সব রাশির জাতক জাতিকাদের উপর কম বেশি পড়তে চলেছে।

বৃশ্চিক রাশিতে চন্দ্রগ্রহণ
চলতি বছর, অর্থাৎ ২০২২ সালের মে মাসের আগামী ১৬ তারিখ ঘটিত হবে চন্দ্রগ্রহণ। আর বছরের প্রথম চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশিতে ঘটতে চলেছে। এছাড়াও এই দিনে বিশাখা নক্ষত্রও অবস্থিত থাকবে। এই চন্দ্রগ্রহণের দিনে গ্রহ ও নক্ষত্রের এই সংমিশ্রণ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে চলেছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা এই চন্দ্রগ্রহণের প্রভাবে ব্যাপক উন্নতি করতে চলেছেন কেরিয়ারে।

মেষ রাশি
বছরের প্রথম চন্দ্রগ্রহণ মেষ রাশির জাতক জাতিকাদের উপর অনেক আশীর্বাদ বর্ষণ করতে চলেছে। বিশেষ করে এই সময়টা এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য খুবই ভালো হবে। চাকরি ও কাজের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের উন্নতি ঘটবে। সেইসঙ্গে জীবনে আর্থিক পক্ষের উন্নতি ঘটবে এই সময়। ব্যবসার পাশাপাশি চাকরিজীবীদের জন্যও খুব শুভ হতে চলেছে এই গ্রহণ। কাজের ক্ষেত্রে সম্মান লাভ হবে। কোনও জায়গায় আর্থিক বিনিয়োগের জন্যও এটি অত্যন্ত ভালো সময় হবে।

সিংহ রাশি
বছরের প্রথম চন্দ্রগ্রহণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ ফল দিতে চলেছে। এই ব্যক্তিদের চাকরিতে ভালো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা পদোন্নতি পেতে পারেন। এই গ্রহণের ফলে ব্যবসায় আয় বাড়তে পারে। যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেছেন, তাঁদের ক্ষেত্রে খুব লাভ হবে এই সময়।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের উপর বছরের প্রথম চন্দ্রগ্রহণ ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। কাজের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা উন্নতির নতুন সুযোগ পেতে পারেন। যারা চাকরি করেন তাঁরা নিজেদের কাজে অগ্রগতি পাবেন, অন্যদিকে ব্যবসায়ীরা এই সময় বড় কোনও অর্ডার পেতে পারেন। সামগ্রিকভাবে, সম্পদ এবং প্রতিপত্তি লাভের জন্য এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্রগ্রহণ বিশাল লাভের দরজা খুলে দেবে। সেই সঙ্গে এই রাশির ব্যক্তিদের জীবনে সমস্ত রকমের আর্থিক সমস্যা দূর হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications