বছরের প্রথম চন্দ্রগ্রহণ, এই সময় বিশেষ কিছু রাশির অর্থলাভ হবে, ‌তালিকায় কি রয়েছেন আপনি‌?‌

বছরের প্রথম চন্দ্রগ্রহণ, এই সময় বিশেষ কিছু রাশির অর্থলাভ হবে, ‌তালিকায় কি রয়েছেন আপনি‌?‌

হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণের মাহাত্ম্য অত্যন্ত বিশেষ। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৬ মে। যা হবে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ। এই দিনটিও বৈশাখী পূর্ণিমা। এই দিনে পবিত্র নদীতে স্নান, দান ইত্যাদি করা হয়। কিন্তু এমনটা বিশ্বাস করা হয় যে গ্রহনকালে কোনও শুভ কাজ করা উচিত নয় এবং এমন অবস্থায় ভগবানের পুজোও করা হয় না। একই সময়ে, সূর্যগ্রহণের মতো, এই চন্দ্রগ্রহণটিও ভারতে দৃশ্যমান হবে না, যার কারণে সূতক সময়কাল বৈধ হবে না। যদিও এই গ্রহনের প্রভাব সমস্ত রাশির উপর পড়বে, তবে কিছু বিশেষ রাশি রয়েছে, যাদের জন্য এই চন্দ্রগ্রহণ শুভ প্রমাণিত হতে পারে। আসুন জেনে নিই এই রাশিগুলো কোনগুলি।

বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, ২০২২ সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ১৬ মে হতে চলেছে। এই দিন চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৭টা বেজে ৫৮ মিনিটে এবং শেষ হবে সকাল ১১টা ২৫ মিনিটে।

বৃষ রাশি

বৃষ রাশি

চন্দ্রগ্রহণ আপনার জন্য শুভ হতে পারে। এই সময়ে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। এই সময়ে আপনি ব্যবসায় ভাল লাভ করতে পারেন। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে।

 কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির অধিপতি চন্দ্র। তাই এই রাশির ওপর চন্দ্রগ্রহণের কোনও খারাপ প্রভাব পড়বে না। কোথা থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হতে পারে। যা ভবিষ্যতে আপনার জন্য উপকারি হতে পারে। এই সময়ে আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।

 সিংহ রাশি

সিংহ রাশি

চন্দ্রগ্রহণ আপনার জন্য অনুকূল হতে পারে। এছাড়াও, পরিবারে কিছু ভাল খবর শুনতে পারেন আপনি, তবে তাড়াহুড়ো এড়াতে হবে। এই সময়ে আপনি ব্যবসায় ভাল অর্থ উপার্জন করতে পারেন। এছাড়াও, আপনি অফিসে প্রশংসা পেতে পারেন। এই সময়ে, আপনি আপনার কাজের শৈলীতেও উন্নতি দেখতে পারেন।

 ধনু রাশি

ধনু রাশি

এই গ্রহন এই রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হতে চলেছে। আটকে থাকা কাজে সাফল্য আসবে। নতুন ব্যবসায় সম্ভাবনা রয়েছে। এর সাথে, একটি নতুন চাকরির প্রস্তাব আসতে পারে বা চাকরি করা লোকদের পদোন্নতি হতে পারে। ধন-সম্পদ বৃদ্ধি পাবে, মা লক্ষ্মীর কৃপায় অর্থ বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং আর্থিক সমস্যা দূর হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+