মঙ্গলের বিশেষ কৃপায় ১৭ মে থেকে বদলে যাবে এইসব রাশির ভাগ্য, হবে অর্থপ্রাপ্তি

মঙ্গলের বিশেষ কৃপায় ১৭ মে থেকে বদলে যাবে এইসব রাশির ভাগ্য, হবে অর্থপ্রাপ্তি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিজের অবস্থান পরিবর্তন করে। গ্রহের এই পরিবর্তনের ফলে তার প্রভাব সব রাশির জাতক জাতিকাদের উপরেই পড়ে সরাসরি। এই প্রভাব কোনও রাশির জন্য শুভ আবার কোনও রাশির জন্য অশুভ বলে বিবেচিত হয়। গ্রহদের সেনাপতি মঙ্গল আগামী ১৭ মে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। মঙ্গলের এই স্থান পরিবর্তন সমস্ত রাশিকেই কম বেশি প্রভাবিত করবে। কিন্তু এরই মধ্যে কয়েকটি রাশির জন্য মঙ্গলের এই অবস্থান পরিবর্তন শুভ হতে চলেছে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর এই ঘটনা কেমন প্রভাব ফেলতে চলেছে।


বৃষ রাশি

বৃষ রাশি

মঙ্গল গ্রহের স্থান পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে। মঙ্গল বৃষ রাশির ১১ তম ঘরে প্রবেশ করতে চলেছে। এই ঘরকে আয় ও লাভের জায়গা বলে মনে করা হয়। এই সময়ে এই রাশির উপার্জনের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। এছাড়াও, ব্যবসায় ভাল লাভ হতে পারে। পরিবারের অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। ব্যবসায় বিনিয়োগের জন্যও সময় অনুকূল। এছাড়াও, এই সময়ে কাজের ধরন উন্নত হবে, যার কারণে অফিসে সাধুবাদ পেতে পারেন। এছাড়াও, কাজের ক্ষেত্রে এই সময়ে সহকর্মী এবং সিনিয়রদের সমর্থন পাওয়া যাবে। অন্যদিকে এই সময়ে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। এছাড়াও, অংশীদারিত্বের কাজে ভাল সাফল্য হতে পারে বা অংশীদারিত্বের কাজও শুরু করতে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশি

মঙ্গলের অবস্থান পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে পারে। কারণ মঙ্গল মিথুন রাশির দশম ঘরে প্রবেশ করবে, যাকে কর্ম ও চাকরির স্থান বলা হয়। এই সময়ে মিথুন রাশির জাতকরা একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। এছাড়াও, যারা চাকরি করেন তাঁরা পদোন্নতি এবং বেতন বৃদ্ধি পেতে পারেন। এছাড়াও নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হতে পারে। এর পাশাপাশি এই সময়ের মধ্যে ব্যবসার প্রসারও ঘটতে পারে। সম্পত্তি ও যানবাহনের লেনদেনেও লাভ হতে পারে। ব্যবসায় একটি বড় নতুন চুক্তিও চূড়ান্ত হতে পারে। এছাড়াও, ব্যবসায় বিনিয়োগের জন্য এই সময়টি অনুকূল।

কর্কট রাশি

কর্কট রাশি

মঙ্গল কর্কট রাশির নবম ঘরে প্রবেশ করতে চলেছে। এই ঘর মূলত সৌভাগ্য ও বিদেশ যাত্রার ঘর। অতএব, এই সময়ে এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলোও শেষ হবে। যারা সরকারি দরপত্র অর্থাৎ টেন্ডার নিতে চান তাঁদের জন্য এটি খুবই অনুকূল সময়। একই সময়ে এই রাশির জাতক জাতিকারা ব্যবসার সঙ্গে সম্পর্কিত ভ্রমণে যেতে পারেন।

 মীন রাশি

মীন রাশি

মঙ্গল স্থান পরিবর্তন করে মীন রাশির দশম ঘরে প্রবেশ করতে চলেছে। যা কর্ম ও চাকরির স্থান হিসেবে পরিচিত। এই রাশির জাতক জাতিকারা মূলত এই সময় কাজের ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসায়ীক ক্ষেত্রেও এই সময় লাভ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে প্রতিযোগী শিক্ষার্থীরা এই সময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই সময়ে আধ্যাত্মিকতার প্রতি এই রাশির জাতকদের আগ্রহ বাড়তে পারে। পড়ুয়ারা যে কোনও পরীক্ষায় সাফল্য পেতে পারেন। অন্যদিকেযদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে সময়টি অনুকূল।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+