ধনতেরসের দিন শুধু সোনা–রূপো নয়, এই জিনিসগুলি কেনাও খুব শুভ
হিন্দু ধর্মে দিওয়ালীর উৎসব খুব বড় উৎসব বলে মনে করা হয়। পাঁচ দিন ধরে চলা দিওয়ালীর উৎসব ধনতেরসের দিন থেকে শুরু হয়ে যায়, যা ভাইফোঁটার মাধ্যমে শেষ হয়। এই সময় তিথির সংযোগে ধনতেরসের পরের দিন নরক চতুর্দশী ও দিওয়ালীর একই দিনে পালন করা হবে। এইদিন বিধি-বিধানের সঙ্গে পুজো করে ভক্তদের আজীবন লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হয়।

কি কি কিনবেন ধনতেরসের দিন
ধনতেরসের দিন নিয়ে অনেক ধরনের বিশ্বাস রয়েছে। এইদিন বাসন কেনা শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এইদিন যে জিনিস কেনাকাটা করা হয় তাতে ১৩ গুণ বেশি বৃদ্ধি পাওয়া যায়। এইদিন মানুষ সোনা-রূপো, বাহন, বাড়ি, বাসন ইত্যাদি জিনিস কেনাকাটা করে থাকেন। ধনতেরসের দিন সোনা-রূপো কেনার প্রচলন থাকলেও আপনার যদি সামর্থ্য না থাকে, তাহলে ওইদিন কিছু অন্য জিনিসও কিনতে পারেন।

ঝাঁটা কিনুন
হিন্দু ধর্মে ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়। এইদিন ঘরে নতুন ঝাঁটা কেনার পরম্পরা রয়েছে। জ্যোতিষ মতে, ধনতেরসের দিন ঝাঁটা কেনা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। যদি আপনি সোনা-রূপো না কিনতে পারেন তবে নতুন ঝাঁটা কিনে নিন।

গোমতী চক্র কিনুন ধনতেরসের দিন
মা লক্ষ্মীর গোমতী চক্র খুব প্রিয়। যদি আপনি ধনতেরসের দিন গোমতী চক্র ঘরে নিয়ে আসেন এবং গোমতী চক্রের পুজো করেন, তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে যান। এই গোমতী চক্রকে অর্থ রাখার জায়গায় রেখে দিন, দেখবেন কখনও টাকা-পয়সার অভাব হবে না।

গোটা ধনে কেনা শুভ
বিশ্বাস করা হয় যে ধনতেরসের দিন গোটা ধনে কেনা শুভ। এইদিন ধনে কিনে মা লক্ষ্মীকে অর্পণ করুন। এরপর ঘরের বাগান, ক্ষেত বা কোনও গামলায় এটা রেখে দিন। এতে আপনার বাড়িকে কোনও অভাব থাকবে না।

পিতলের বাসন কেনা
ধনতেরসকে ধন ত্রিয়োদশীও বলা হয়। এইদিন পেতলের বাসন কেনার রেওয়াজ রয়েছে। এরকম করলে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে। পৌরাণিক কথা অনুসারে যখন ধন্বন্তরি দেব সমুদ্র মন্থনের সময় প্রকট হয়েছিলেন তখন তাঁর হাতে অমৃতের কলসি ছিল, যেটা পিতল দিয়ে তৈরি ছিল। তাই ধনতেরসের দিন পিতল কেনা শুভ বলে মনে করা হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications