শনি-মঙ্গলে সর্বনাশ! জানুন কোন কোন রাশির উপর পড়তে চলেছে ব্যাপক প্রভাব

শনি-মঙ্গলে সর্বনাশ!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন কোনও একটি রাশিতে ২টি বক্র গ্রহের সংযোগ থাকে, তখন এই সংযোগ রাশিচক্রের ১২টি রাশিকেই প্রভাবিত করে। কিন্তু যদি এক্ষেত্রে ২টি শুভ গ্রহের মধ্যে সংযোগ হয়, তবে ইতিবাচক প্রভাব দ্বিগুণ হয়। যেখানে উভয় বা যেকোনও একটি গ্রহ যদি এই সংমিশ্রণে ক্রূর গ্রহ হয়, তবে রাশিতে নেতবাচক প্রভাব পরে। যার জন্য প্রত্যেক রাশির জাতক জাতিকাকেই এর ফল ভোগ করতে হয়। ঠিক সেই রকম ভাবেই সংযুক্ত হতে চলেছে শনি এবং মঙ্গল। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশির উপর। এখন দেখে নেওয়া যাক কবে হবে এই বিরল সংযোগ, এবং সবথেকে বেশি এই ঘটনা প্রভাবিত করতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকাদের।

শনি-মঙ্গলের সংযোগ

শনি-মঙ্গলের সংযোগ

জ্যোতিষশাস্ত্র অনুসারে গত ২৬ ফেব্রুয়ারি মকর রাশিতে মঙ্গল এবং শনির মিলন ঘটেছে। কিন্তু যা নিজের প্রভাব দেখাতে শুরু করবে আগামী ২১ মার্চ থেকে। শনি ও মঙ্গলকে নিষ্ঠুর গ্রহ হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। এই দুই গ্রহের এই মিলন চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। এমন পরিস্থিতিতে শনি-মঙ্গল সংযোগের প্রভাবে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হবে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের।

কর্কট রাশি

কর্কট রাশি

শনি-মঙ্গল যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যা তৈরি করবে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত এই রাশির লোকেদের বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। এছাড়াও, ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারের সঙ্গে বিবাদ হতে পারে। এই রাশির জাতকেরা যদি অংশীদারিত্বে কোনও কাজ শুরু করতে চান তবে তা আপাতত স্থগিত রাখুন। এ ছাড়া ব্যক্তিগত জীবনেও সুখ শান্তি বজায় রাখতে গেলে ধৈর্য ধরতে হবে।

 কন্যা রাশি

কন্যা রাশি

শনি এবং মঙ্গল গ্রহের সংমিশ্রণ কন্যা রাশির জাতকদের ব্যক্তিগত জীবনে নানা রকম সমস্যায় ফেলবে। এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের সন্তান সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে। পড়ুয়াদের উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। এছাড়াও প্রেম জীবনে পারস্পরিক বিচ্ছিন্নতা বজায় থাকবে।

বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায়

বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায়

শনি এবং মঙ্গলের এই সংযোগের ফলে যে সকল রাশির জাতক জাতিকারা বেশি বিপদের সম্মুখীন হবেন সেই সকল রাশির ব্যক্তিরা যদি প্রতি শনিবারে অশ্বত্থ গাছের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালান তাহলে এর প্রভাব অনেকটাই কেটে যাবে। সেই সঙ্গে কালো কাপড় বা মাস কলাইয়ের ডাল দান করলেও ভালো ফল লাভ হয়। মঙ্গলবার বজরংবলীর উপাসনা করলে সব সঙ্কট মোচন হয়। সেই সঙ্গে হনুমান চালিশা পাঠ করাও খুব শুভ। এছাড়া এই দিন আপেল প্রসাদ হিসেবে নিদন করে তা গ্রহণ করা বা লাড্ডু দান করা ভালো।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+