চুরি করা হয়েছে কনসেপ্ট, কফি উইথ করণ শো–এর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
'কফি উইথ করণ' সিজন ৭-এর সেলিব্রিটি চ্যাট শোতে ইতিমধ্যেই দু'টি পর্ব দেখানো হয়ে গিয়েছে। একটি আলিয়া ভাট ও রণবীর সিংয়ের এবং দ্বিতীয়টি জাহ্নবী কাপুর ও সারা আলি খানের। এই টক শোয়ে অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের এমন কিছু বিষয় প্রকাশ্যে এনেছেন যা এই ষোটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। তবে এরই মধ্যে করণ জোহরের বিরুদ্ধে অভিযোগও এসে গিয়েছে।

সারা আলি খান ও জাহ্নবী কাপুরের পর্ব সম্প্রচার হওয়ার পর লেখক-সাংবাদিক মান্য লাহতি আহুজা তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে কফি উইথ করণ ৭-এর নির্মাতারা তাঁর প্রশ্ন চুরি করেছেন, যা তিনি তাঁর খবরের ওয়েবসাইটে একসময় ব্যবহার করেছিলেন। তিনি করণ জোহরকে চোর অপবাদ দিয়েছেন এবং দাবি করেছেন যে তারা তাঁর অনুমতি বা সৌজন্য ছাড়াই তাঁর প্রশ্নগুলি ব্যবহার করেছে। এই শোয়ের ছোট একটি ক্লিপ শেয়ার করে মান্য টুইট করে কফি উইথ করণ শোয়ের নির্মাতাদের চুরি করার অভিযোগ করেছেন। মান্য একটি আর্টিকলও শেয়ার করেন যেখানে তাঁর করা প্রশ্নগুলি হুবহু করা হয় জাহ্নবী ও সারাকে। মান্য দাবি করেছেন যে তাঁকে সৌজন্য দিতে হবে।
প্রসঙ্গত, গত ৭ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে শুরু হয় কফি উইথ করণ সিজন ৭। ইতিমধ্যেই এই চ্যাট শোয়ের দু'টি পর্ব দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে। এই শোয়ে আসার জন্য প্রস্তুত রয়েছেন অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু, অনিল কাপুর, বরুণ ধাওয়ান, কৃতী শ্যানন সহ একাধিক তারকাদের দেখতে পাওয়া যাবে। প্রসঙ্গত, এর আগেও কফি উইথ করণ নিয়ে কম বিতর্কের সৃষ্টি হয়নি। স্বজন পোষণ থেকে শুরু করে তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা সবই চর্চিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications