অগাস্ট মাসে গ্রহদের স্থান পরিবর্তনে ব্যাপক প্রভাব পড়তে চলেছে এইসব রাশির জীবনে

জ্যোতিষশাস্ত্র অনুসারে সকল গ্রহ নির্দিষ্ট কিছু সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকে। সেই মতই আগামী আগস্ট মাসে বেশ কয়েকটি গ্রহ নিজের নিজের স্থান পরিবর্তন করতে চলেছে। আর এই গুরুত্বপূর্ণ গ্রহগুলির স্থান পরিবর্তন ১২টি রাশিকেই প্রভাবিত করবে। ২০২২ সালের আগস্ট মাসের ৯ তারিখ প্রথমে বুধ গ্রহের স্থান পরিবর্তন হতে চলেছে। এই গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবেন। এর পর আগামী ১১ আগস্ট দ্বিতীয় গ্রহ শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে। এবং আগামী এই মাসে তৃতীয় পরিবর্তন হবে সূর্যের। ২০২২ সালের ১৭ আগস্ট গ্রহদের অধিপতি হিসেবে বিবেচিত সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবেন। এর পরে আবার ২০ আগস্ট থেকে গ্রহদের রাজকুমার হিসেবে বিবেচিত বুধ কন্যা রাশিতে প্রবেশ করবেন। জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর এই গ্রহের স্থান পরিবর্তন কেমন প্রভাব ফেলতে চলেছে।

মিথুন রাশি

মিথুন রাশি

আগামী আগস্ট মাসে একাধিক গ্রহের এই স্থান পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ বড় প্রভাব ফেলতে চলেছে। আগস্ট মাসে গ্রহদের এই স্থানান্তর মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে নানা ইতিবাচক প্রভাব ফেলবে। যাঁদের নিজস্ব ব্যবসা আছে তাঁরা এই সময় অনেক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। চাকরির ক্ষেত্রে এই সময় বসের কাছ থেকে প্রশংসা পাবেন। বুধ, শুক্র এবং সূর্যের প্রভাবে এই রাশির ক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ কেউ এই সময় কোনও ক্ষতি করতে পারবে না। সমাজে মর্যাদা বাড়বে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে চলেছে।

তুলা রাশি

তুলা রাশি

আগস্ট মাসে গ্রহদের অবস্থান পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো হতে চলেছে। এই সময় চাকরিতে অগ্রগতি লাভ হবে। তুলা রাশির জাতক জাতিকারা যদি কোনও ব্যবসা করেন তাহলে এই সময় ভালো লাভ পেতে পারেন। সৃজনশীল ধারণা বৃদ্ধি পাওয়ার জন্য অনেক প্রসংশা লাভ করতে সক্ষম হবেন। এছাড়াও তুলা রাশির জাতক জাতিকারা যাঁরা সরকারি চাকরি করছেন তাঁরা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে কাজের অনেক প্রশংসা পাবেন। এছাড়াও এই সময় বৈবাহিক জীবন সুখের হতে চলেছে। পরিবারের কোনও গোপন শত্রু দমন হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

সূর্য, বুধ ও শুক্রর স্থান পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের কাজের প্রতি উৎসাহ আরও বাড়বে । এই রাশির ব্যক্তিরা নিজেদের সব কাজ পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করবেন। ব্যবসায়ীদের জন্যও এই সময়টা খুব ভালো যাবে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের নানা বিষয়ে সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, এই পরিবর্তনের ফলে কোনও ভালো কাজের অফার পেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+