সুসম্পর্ককে কীভাবে দীর্ঘদিন টিকিয়ে রাখবেন? রাশি অনুযায়ী জ্যোতিষ পরামর্শ নিয়ে নিন

বৈবাহিক সম্পর্ক হোক বা প্রেমের সম্পর্ক, সম্পর্কে ওঠানামা, চড়াই–উতরাই, রাগ–অভিমান থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটা যদি বেশি পরিমাণে দেখা যায় তবে বিচ্ছেদের মতো ঘটনাও ঘটতে পারে। জ্যোতিষমতে তাই প্রত্যেক রাশিদের জন্য রইল সম্পর্ক ভালো রাখার সঠিক উপায়।

মেষ রাশি

মেষ রাশি

সম্পর্ককে নিজের মতো এগোতে দিন। মেজাজ হারিয়ে মুহূর্তের বশে কিছু করবেন না পরে অনুশোচনা হবে। ভালোবাসার মানুষের প্রতি এঁরা যথেষ্ট পজেজিভ। সেই কারণে সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। সঙ্গীকে সাহায্য করুন কিন্তু মাত্রাতিরিক্ত পজেজিভ হবেন না।

বৃষ রাশি

বৃষ রাশি

সম্পর্কে থাকার অর্থ এই নয় যে একে-অপরের ব্যক্তিগত পরিধি থাকবে না, আপনার সঙ্গী বা সঙ্গিনী জানেন যে আপনি তাঁকে ভালোবাসেন কিন্তু তাঁকেও তাঁর মতো ভাবতে দিন।

মিথুন রাশি

মিথুন রাশি

সব সময় মজা করতে ভালোবাসেন মিথুন রাশির জাতকরা। তবে সব সময় হিসেব কষে পা ফেলেন এঁরা। তাই চেষ্টা করুন সময়ের সঙ্গে সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে না ফেলতে। প্রেমকে মনের মধ্যে বাঁচিয়ে রাখুন। সম্পর্কে থেকে নিজের সত্ত্বাকে হারাবেন না।

কর্কট রাশি

কর্কট রাশি

নিজের সঙ্গী বা সঙ্গীনিকে বিশ্বাস করুন। সম্পর্কে অবিশ্বাস আসলে তা উভয়ের ক্ষতি। অন্যের সামনে নিজের আবেগ একটু কম প্রকাশ করে আরও একটু এনার্জেটিক হোন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকরা অত্যন্ত সত্‍। কিন্তু সঙ্গীকে চালনা করার প্রবণতা থাকে এঁদের মধ্যে। সেই কারণে অনেক সময় সম্পর্কে সমস্যা দেখা দেয়। শুধু নিজের মতামত চাপিয়ে না দিয়ে সঙ্গীর কথাও মন দিয়ে শুনুন।

কন্যা রাশি

কন্যা রাশি

মানুষের ভুর-ত্রুটিগুলিকে গ্রহণ করুন ও বুঝতে শিখুন। সঙ্গী বা সঙ্গিনীর প্রতি কঠোর হবেন না।

তুলা রাশি

তুলা রাশি

সম্পর্ককে আরও মজবুত করতে হলে সম্পর্কের প্রতি আরও যত্নশীল হতে হবে। সম্পর্কে ভালো ও খারাপ সময় আসেই। সে সবকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

সঙ্গীকে খুব একটা স্পেস দেওয়া পছন্দ করেন না বৃশ্চিক রাশির জাতকরা। এঁদের প্রেমের সম্পর্কে অনেক সময়ই ঝড়ঝাপ্টা আসে। সেই সব মানিয়ে নিয়ে সম্পর্ককে ধরে রাখতে হবে। না হলে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে।

ধনু রাশি

ধনু রাশি

পারস্পরিক শ্রদ্ধা ও দেওয়া-নেওয়ার সম্পর্কে বিশ্বাসী ধনু রাশির জাতকরা। সম্পর্কে কোনও সমস্যা নেই বলে সেদিক থেকে মনোযোগ সরিয়ে নিলে চলবে না। সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে তাকে সময় ও গুরুত্ব দিতেই হবে।

মকর রাশি

মকর রাশি

নিজের ব্যক্তিগত সম্পর্ককে কাজের দুনিয়া থেকে দূরে রাখুন। এঁরা খোলা মনের মানুষ এবং অন্যে কে কী বলল, তা নিয়ে মাথা ঘামান না। তবে সম্পর্কের ক্ষেত্রে আরও বাস্তববাদী হওয়া জরুরি।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

দারুণ প্রেমের সম্পর্ক আসতে চলেছে তুম্ভ রাশির জাতকদের জীবনে। তবে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে একটু ডিপ্লোম্যাটিক হওয়ার প্রয়োজন আছে।

মীন রাশি

মীন রাশি

সম্পর্কের প্রতি অত্যন্ত যত্নশীল মীন রাশির জাতকরা। সেই কারণে এদের প্রেমের সম্পর্ক ট্র্যাজেডির মাধ্যমে শেষ হয় না। এদের প্রকৃতি মিষ্টি কিন্তু কখনও কখনও বোরিং হয়ে যান। সঙ্গীর জন্য আত্মত্যাগ করতে এরা প্রস্তুত থাকেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+