২০২১ সালের বাকি তিনমাস আর্থিক দিক কেমন যাবে এই রাশির জাতকদের দেখে নিন

২০২১ সালের বাকি তিনমাস আর্থিক দিক কেমন যাবে এই রাশির জাতকদের দেখে নিন

দেখতে দেখতে বছরগুলি চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। ২০২১ সাল শেষ হওয়ারও আর মাত্র ৩ মাস বাকি রয়েছে। তিনমাস পরই এই বছর শেষ হয়ে নতুন বছরে পা দেব আমরা। তবে বছরের এই পর্যন্ত কিছু রাশির জাতকদের জীবন বেশ ভালোই কেটেছে। আর পরবর্তী ৩ মাসেও এই রাশির জাতকরা সবকিছু পাবেন যা আগের ৯ মাসে তাঁরা পাননি। বিশেষ করে তাঁদের এই সময়টা কেরিয়ারের জন্য ভালো বলে বিবেচিত হবে। পরবর্তী তিন মাসের মধ্যে কোনও গুরুত্বপূর্ণ গ্রহ রাশি বদলাবে। একই সময়ে, কিছু গ্রহ সোজা এবং বিপরীতমুখী হবে। এগুলি সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে, যা ৪ টি রাশির জন্য খুব শুভ বলে প্রমাণিত হবে।

মেষ

মেষ

এই রাশির জাতক-জাতিকাদের পরবর্তী ৩ মাসের মধ্যে পদোন্নতি হবে। চাকরিতে মনোমতো পরিবর্তন আসবে। প্যাকেজে উল্লেখযোগ্য বৃদ্ধিও হতে পারে। সব মিলিয়ে এই সময়টি শুভ হবে। মেষ রাশির জাতকদের বিভিন্ন সূত্র থেকে টাকার ভাগ্য খুলবে। অনেক জায়গা থেকে উপার্জনের সুযোগ আসবে। ২০২১ এক কথায় খুবই ভালো।

বৃষ

বৃষ

এই রাশির জাতকরা এই সময় অনেক সুখ পাবে। বিশেষ করে নভেম্বর মাসের দ্বিতীয় অংশ দারুণ খবর নিয়ে আসবে। কর্মজীবনে অগ্রগতি হবে। অর্থ লাভ হবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। তবে আপনাকে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। নিজের সম্পত্তির বাড়ানোর দিকে এগিয়ে যেতে পারবেন আপনি এই সময়। নতুন চাকরি পেতে পারেন। তবে সেই চাকরি টিকিয়ে রাখার জন্য বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে।

মকর

মকর

মকর রাশির মানুষের সংঘর্ষ এই সময় শেষ হবে এবং অক্টোবর মাস থেকে তাঁদের সময় বদলাতে শুরু করবে। কর্মজীবনে আপনি সম্মান পাবেন। আয় বৃদ্ধি পাবে। এই বছর এই সময় নিজের ব্যবসা শুরু করতে পারেন মকর রাশির জাতকরা। অর্থ রোজগারের পথে বাধা বছর একটু গড়াতে কেটে যাবে। ব্যবসায় সাফল্য আসবে।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির লোকেরা কর্মজীবনে অগ্রগতি পাবে। ব্যবসায়ীরা বড় অর্ডার পাবেন, যা বিপুল মুনাফা দেবে। নভেম্বরের দ্বিতীয়ার্ধে বড় লাভ হবে। জীবনে সুখ আসবে। এই সময়ে ভাগ্য তুঙ্গে থাকবে। টাকার সঞ্চয় বাড়বে। নতুন বছরে আর্থিক ভাবে সাফল্য পাবেন। টাকা রোজগারের অনেক সুযোগ আসবে সামনে। আর্থিক ভাবে নিজেদের অবস্থান এই বছরেই আরও শক্তিশালী করে নিতে পারবেন কুম্ভ রাশির জাতকরা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+