Surya Grahan 2024: নতুন বছরে সূর্যগ্রহণ কবে, কীভাবে দেখবেন? জেনে নিন দিনক্ষণ, তারিখ
Solar Eclipse 2024: সূর্যগ্রহণ জ্যোতিষ শাস্ত্র মতে এবং জ্যোতির্বিজ্ঞান মতেও একটি অন্যতম বড় ঘটনা। এই বছরের আসন্ন সূর্যগ্রহণ ও অন্যতম একটি বড় ইভেন্ট হতে চলেছে। জানা গিয়েছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ৮ এপ্রিল। কীভাবে, কখন, কোন জায়গা থেকে সূর্যগ্রহণ দেখা যাবে তা নিয়ে এখন থেকেই উৎসাহীদের আগ্রহের শেষ নেই।
এপ্রিল মাসের আট তারিখ যে সূর্যগ্রহণ হতে চলেছে তা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই সূর্যগ্রহণ শুরু হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায়। এবং সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃশ্যমান হওয়ার আগে তা পৌঁছবে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে।

চৈত্র মাসে এই বছরের সূর্যগ্রহণ হতে চলেছে ৮ এপ্রিল। সূর্যগ্রহণ শুরু হবে রাত ন'টা বেজে বারো মিনিটে এবং শেষ হবে রাত দুটো বেজে বাইশ মিনিটে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না বলে জানা গিয়েছে।
সূর্যগ্রহণের সময় সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে চাঁদ। চাঁদের পিছনে সূর্য ঢাকা পড়লে সূর্যগ্রহণ হয়। সূর্যকে যদি চাঁদ পুরোপুরি ঢেকে দিতে পারে তাহলে তা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর যদি পুরোপুরি সূর্য ঢাকা না পড়ে তাহলে তা হয় আংশিক সূর্যগ্রহণ।
এপ্রিল মাসে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমেরিকা, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো থেকে সবচেয়ে ভালো পরিলক্ষিত হবে। এই সূর্যগ্রহণ ভারত থেকে পরিলক্ষিত হওয়ার কোনও সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications