Surya Grahan 2023: বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কবে ঘটবে, বারো রাশির ব্যক্তিদের কেমন যাবে

Surya Grahan 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) যেকোন গ্রহণেরই বিশেষ গুরুত্ব রয়েছে, তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। প্রতিবছর দুটি করে সূর্যগ্রহণ এবং দুটি করে চন্দ্রগ্রহণ হয়। চলতি বছরের বছরে প্রথম সূর্যগ্রহণ হয়ে গেছে, এবার ঘটবে দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে চলেছে পিতৃপক্ষের শেষ দিনে।

এই দিনটিতে পড়েছে অমাবস্যা তিথি। ১৪ অক্টোবর ঘটবে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ।মূলত আমেরিকার বাসিন্দারা সবথেকে ভালো দেখতে পাবেন এই গ্রহণ। ১৪ অক্টোবর রাত ৮ টা ৩৪ মিনিট থেকে শুরু হবে গ্রহণ, যা চলবে ২টো ২৫ মিনিটে। ভারত থেকেই গ্রহণ দৃশ্যমান হবে না, তাই সূতক সময় বৈধ হবে না।

Surya Grahan 2023

সূর্যগ্রহণ ঘটবে কন্যা রাশিতে এবং চিত্রা নক্ষত্রে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, আবার কিছু রাশির ব্যক্তিদের নানান অসুবিধা সম্মুখীন হতে হবে। বারো রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে, জানুন।

মেষ রাশি (Aries)

মেষ রাশির ব্যক্তিদের খুব লাভ হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে আপনার সফলতা নিশ্চিত।

বৃষ রাশি (Taurus)

বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় খুব ভালো যাবে। কেরিয়ার থেকে ব্যবসায় খুব লাভ হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে উঠবে আপনাদের। আপনি যদি এই সময় ব্যবসা করেন, তাহলে আপনার জীবনের সাফল্য আসবে। বসের সঙ্গে ভালো ব্যবহার থাকায় আপনার কর্মজীবনেও খুব ভালো সময় শুরু হবে।

মিথুন রাশি (Gemini)

মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রেমের জন্য খুব ভালো সময়। এসময় আপনার প্রেমিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। তাছাড়া যারা দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে যুক্ত তাঁদের সুখের সময় শুরু হবে।

কর্কট রাশি (Cancer)

কর্কট রাশির ব্যক্তিদের এই সময় অশুভ সময়। এসময় তেমনভাবে কোন কাজে আপনি ভালো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। আত্মবিশ্বাস ক্রমশ কমতে থাকবে। এই সময় ব্যবসায় আপনি মন মতন ফল পাবেন না।

সিংহ রাশি (Leo)

সিংহ রাশির ব্যক্তিদের সূর্য গ্রহনের সময় সময়টি মোটামুটি যাবে। এসময় আপনি নতুন জমি, বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। তবে বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকে। আপনার আর্থিক সঙ্কট আসতে পারে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন, তবে ছোটখাটো অশান্তি লেগেই থাকবে।

কন্যা রাশি (Virgo)

কন্যা রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার খুব ভালো সময়। চাকরি ক্ষেত্রে আপনার চাপের মুখে পড়তে হবে না। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। হঠাৎ করে কোনও কাজে আপনি আরোও খুশি হয়ে যাবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।

তুলা রাশি (Libra)

তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টা অনুকুল যাবে। এই সময় আপনার যেকোনও কাজে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় আপনার সফলতা অর্জন করতে পারবেন না, ব্যবসায়িক কাঙ্খিত সুযোগ আসবে, অর্থ সংক্রান্ত যে সমস্যা ছিল তা থেকে থেকে বেরোতে পারবেন আপনি।

বৃশ্চিক রাশি (Scorpio)

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টি মোটামুটি যাবে। যারা চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হলেও মনের মতন বেতন বৃদ্ধি হবে না। এসময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। আপনার আর্থিক দিকে আপনাকে একটু পিছিয়ে পড়তে হবে। তবে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখী হবেন।

ধনু রাশি (Sagittarius)

ধনু রাশির ব্যক্তিরা পরিবারের সঙ্গে ভালো থাকতে পারবেন। কোনও কাজেই আপনার ব্যর্থতা আসবে না। মানসিক চাপ অনেকটাই কমবে। কোনও ধরনের ঝুঁকি নেওয়ার আগে বারবার ভাবেন। আর্থিক ক্ষতি সম্মুখীন হলেও সেটি থেকে বের হতে পারবেন আপনি।

মকর রাশি (Capricorn)

মকর রাশির ব্যক্তিদের খুব ভালো সময়। এইসময়ে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। দীর্ঘদিন ধরে যে ইচ্ছে ছিল সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নিলে অবশ্যই বাবা মায়ের সঙ্গে কথা বলেই নেবেন। পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভালো ভাবে থাকতে পারবেন।

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের জাতক জাতিকাদের এই সময় খুব একটা ভালো যাবে না। এই সময় কোনও কাজে আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক দিকে আপনাকে পিছিয়ে পড়তে হবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবনে আপনার অশান্তি লেগেই থাকবে।

মীন রাশি (Pisces)

মীন রাশির জাতক জাতিকাদের পরিশ্রমের ফল পাবেন। আপনি যদি কঠিন পরিশ্রম করেন সেখানে সফলতা আসবে। শুধু তাই নয়, চাকরির পরীক্ষা দিলে সেখানেও সাফল্য আসবে। তাছাড়া আপনারা যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+