Surya Gochar: সূর্যের রাশি পরিবর্তনে ভাগ্যের তালা খুলতে চলেছে কোন কোন রাশির?

জ্যোতিষ শাস্ত্রে সূর্যদেবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মনে করা হয়, সূর্যদেব সম্মান, প্রতিপত্তি, ঐশ্বর্য, আত্মবিশ্বাস এবং শৌর্যের প্রতীক। সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। একরাশি থেকে অন্য রাশিতে তিনি গোচর করেন। মার্চ মাসে সূর্যদেব মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। এর প্রভাব বিভিন্ন রাশির উপর পরিলক্ষিত হবে। তবে এর মধ্যে কয়েকটি রাশি এমন রয়েছে যেগুলি এই সূর্যগোচরের ফলে বিশেষ লাভবান হতে চলেছে।

সূর্যদেবের মার্চ মাসে মীন রাশিতে গোচরের ফলে বেশ কয়েকটি রাশির প্রভাব প্রতিপত্তি এবং সম্মান বৃদ্ধি পেতে চলেছে। একই সঙ্গে তাঁদের সম্পদের পরিমাণ বাড়ারও বিপুল সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর সূর্য গোচরের সুপ্রভাব পড়তে চলেছে।

Surya Gochar

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য মীন রাশিতে সূর্যের প্রভাব অত্যন্ত সুবার্তা বয়ে আনতে চলেছে। কন্যা রাশিতে সপ্তম ঘরে পা রাখতে চলেছেন সূর্য। পাশাপাশি কন্যা রাশির অধিপতি বুধ সূর্যের বন্ধু গ্রহ। এর ফলে কন্যা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে অগ্রগতির সুযোগ তৈরি হবে। দাম্পত্য জীবন সুখের হবে। নতুন কোনও সুযোগ তৈরি হতে পারে। অবিবাহিতদের সম্পর্ক তৈরি হতে পারে। পরিবার এবং বন্ধুবান্ধবকে নিয়ে লম্বা ট্যুরে যাওয়ার যোগ রয়েছে।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের রাশি পরিবর্তন শুভ হতে চলেছে। কর্কট রাশির নবম ঘরে সূর্য গমন করতে চলেছেন। এর ফলে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। আপনার বহুদিনের পরিকল্পনা সফল হতে চলেছে। চাকুরীজীবীদের পদোন্নতির সুযোগ রয়েছে। ব্যবসার জন্য আপনাকে ভ্রমণ করতে হতে পারে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যদেবের রাশি পরিবর্তন শুভ ফল বয়ে আনবে। এই সময় মিথুন রাশির অধিকারীরা কাজ এবং ব্যবসায় সাফল্য পেতে পারেন। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই সময়টি দারুণ ভালো হতে চলেছে। আর্থিকভাবে মিথুন রাশির জাতক-জাতিকারা সমৃদ্ধ হবেন। একই সঙ্গে নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+