Surya Gochar 2024: বছরের শুরুতেই সূর্য গোচরে দুঃখদের দিন কেটে সুখের মুখ দেখবেন কারা

Surya Gochar 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা গ্রহের রাজা বলেই জানি। সূর্য প্রতি মাসেই তার স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানার প্রভাব ফেলে। নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের প্রথমেই সূর্য স্থান পরিবর্তন করবে।

১৫ জানুয়ারি সূর্য ২ টো ৫৪ মিনিটে তার ঘর পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করবে। আর এসময় পালিত হবে মকর সংক্রান্তি উৎসব। সূর্য যখন মকর রাশিতে গমন করে তখনই কিন্তু মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। এই সময় বারো রাশির জাতক-জাতিকাদের কেমন যেতে চলেছে, দেখুন

Surya Gochar 2024

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনার আর্থিক দিকে লাভ হওয়ার সময়। অমীমাংসিত কাজ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালোই যাবে। গুরুত্বপূর্ণ কোনোও বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরিবারের সকলের সমর্থন নিয়ে তবেই করবেন।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি বজায় থাকবে। এসময় দুশ্চিন্তা অনেকটাই কমবে আপনার। যারা সরকারি চাকরি করছেন তাদের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার খুব ভালো সময় যাবে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। শিক্ষাক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন আপনি। তবে, বন্ধুদের সঙ্গে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের উপর সূর্যের বিশেষ প্রভাব থাকবে। আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। এসময় ব্যবসার প্রত্যেকটি কাজেই সফলতা আসবে আপনার। স্বাস্থ্য আপনার ভালোই যাবে। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের সূর্য স্থান পরিবর্তন করার আগে একটু অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। এই সময় কলেজে আপনার নানান সমস্যা হবে। ব্যবসায় একটু সমস্যা দেখা দেবে। তবে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনি।

  • কন্যা রাশি

সূর্য স্থান পরিবর্তন করায় কন্যা রাশির ব্যক্তিদের সাফল্যের সময়, প্রতিযোগিতামূলক যে পরীক্ষা দেবেন যেখানেই সফলতা আসবে। প্রেম জীবনে যারা যুক্ত তাদের জীবনে ভালো সময়। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আপনার আয় বৃদ্ধি হবে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতিকাদের খুব শুভ সময়। এসময় আপনার আয় বাড়তে থাকবে। প্রত্যেকটি কাজেই আপনি মনোযোগ দিতে পারবেন। তাছাড়া আপনার কাজের জায়গায় কথাবার্তা নিয়ন্ত্রণে রেখে বলার চেষ্টা করবেন।

  • ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিরা যা চাইবেন তাই করতে পারবেন। অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য খুব ভালোই যাবে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • মকর রাশি

মকর রাশির জাতিকাদের ধৈর্য ধরে সব কাজ করতে হবে। সূর্যের বিশেষ প্রভাব লেগে থাকবে আপনার উপর। আপনার স্বাস্থ্যের দিকে একটু বিশেষ যত্ন নেবেন, নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। আইনি সংক্রান্ত যেকোনও বিষয় থেকে বের হতে পারবেন আপনি। এসময় কাউকে টাকা ধার দেওয়ার আগে বাবা-মায়ের পরামর্শ নেবেন।

  • মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময়। এসময় আপনার ব্যবসায়িক কাজে আরোও সফলতা আসবে। সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+