Surya Gochar 2024: এক বছর পর মকরে প্রবেশ সূর্যের, গ্রহের কৃপায় ভাগ্য খুলবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) নবগ্রহের উল্লেখ রয়েছে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। জানুয়ারি মাসের ১৫ তারিখ সূর্য মকর রাশিতে প্রবেশ করবে, তারপর সে বৃষ রাশিতে প্রবেশ করবে।
দুপুর ২ টো ৩২ মিনিটে সূর্য স্থান পরিবর্তন করে মকরে প্রবেশ করবে, কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে, কাদেরই বা ভাগ্য খুলতে চলেছে, দেখুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। কঠোর পরিশ্রম করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। এই সময়ে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে সূর্য। তাই এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। আপনি যে ব্যবসায় বিনিয়োগ করবেন সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। ব্যবসায় বাবা-মায়ের সমর্থন পাওয়ায় আপনার কাজে আরোও এনার্জি বাড়বে। তাছাড়া যারা প্রেম জীবনে যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। প্রেমের সম্পর্কে আরোও উন্নতি হবে। শুধু তাই নয়, আইনি সংক্রান্ত যেকোনোও ঝামেলায় জড়িয়ে পড়লে সেখান থেকে দ্রুত সমাধানের পথ খুঁজে পাবেন। আয়ের উৎস খুঁজে পাবেন। শরীর আপনার ভালোই থাকবে। তবে কোনোও কাজ করার আগে একটু সতর্কতা হয়ে করবেন। আর্থিক অবস্থা আরোও ভালো হবে আপনার।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। তাছাড়া অর্থনৈতিক অবস্থা আপনার ভালো হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক আপনার আরও মধুর হবে। সুখে থাকতে পারবেন। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন এই রাশির ব্যক্তিরা। এমনকি প্রেমিকের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন আপনি, আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। এসময় কাউকে ঋণ দিলে সেই ঋণ খুব সহজেই আপনি ফেরত পেয়ে যাবেন। এসময় বিদেশে যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন এই রাশির ব্যক্তিরা। এসময় সকল কাজেই এগিয়ে যেতে পারবেন।কোনও শুভ অনুষ্ঠানে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখানে আপনার সুখ্যাতি করবেন সকলে। তাছাড়া নয়া সম্পত্তির মালিক হতে পারেন। আপনারা যখন কোনও কাজে বিনিয়োগ করবেন অবশ্যই বাবা মায়ের পরামর্শ নিতে হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications