আগামী মাসে কুম্ভে প্রবেশ সূর্যের, গ্রহের শুভ প্রভাবে কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ১৩ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে ৩ টে ৩১ মিনিটে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে।

শনি গ্রহ দ্বারা শাসিত রাশি হল কুম্ভ রাশি। বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব লাভ হবে। জানুন আর্থিক দিকে লাভ হবে কোন রাশির জাতকদের।

Surya Gochar 2024

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের একাদশঘরে প্রবেশ করবে সূর্য, তাই এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। কর্মজীবনে সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন আপনি। আপনার শরীরের দিকে বিশেষ নজর রাখবেন। পায়ের ব্যথায় কষ্ট পেতে হতে পারে আপনাকে। তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনার। সারা সরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আর্থিক দিকে লাভ হওয়ার কারণে মানুসিক চাপ অনেকটাই কমবে। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির নবমঘরে প্রবেশ করবে সূর্য। তাই আপনার আর্থিক দিকে লাভ হবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আপনি চাকরি পরিবর্তন করতে পারেন। আর্থিক দিকে খুব লাভ হবে। মাথা ঠান্ডা করে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। এই সময়ে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন আপনি। এসময়ে সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। বিদেশে ব্যবসা করতে পারেন আপনি। প্রত্যেকটি কাজেই সফলতা আসবে আপনার।

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনার সপ্তম ঘরে সূর্য প্রবেশ করায় আপনার খ্যাতি অর্জন হবে। ঘরোয়া ও পারিবারিক বিষয়ে আপনি সুখে থাকবেন। আপনি যে সমস্যাগুলি নিয়ে কিছুদিন ধরে চিন্তিত ছিলেন তা কোনও বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সমাধান হয়ে যাবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্খিত সুবিধা পাবেন। এসময় যারা রাজনীতিতে যুক্ত তাদের নাম, যশ, খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে আপনার। স্ত্রীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+