Surya Gochar 2023: সূর্য গোচরে ভাগ্য ফিরছে কোন রাশির জাতকদের
Surya Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই গুরুত্ব রয়েছে সূর্য গ্রহের। সূর্যকে আমরা গ্রহদের রাজা বলেই মনে করি। সূর্য যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে।
সূর্য বৃশ্চিক রাশিতে ১৭ নভেম্বর প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, জানুন সূর্যের কৃপা কাদের ওপর থাকবে।

- কর্কট রাশি
সূর্য স্থান পরিবর্তন করে কর্কট রাশির (cancer) ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এসময় তারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। সকল কাজেই সফলতা পাবেন কর্কট রাশির জাতকরা। কারোর সঙ্গে খারাপ কথা বলবেন না। নিজের সন্তানের উপরে বিশ্বাস রাখুন। কর্মক্ষেত্রে আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে, আপনার সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে তাল মিলিয়ে চলা ভালো হবে। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের জীবনে সফলতা আসবে, আপনি সকল কাজেই উত্তীর্ণ হতে পারবেন।
- মীন রাশি
সূর্য স্থান পরিবর্তন করায় মীন রাশির (Pisces) জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি প্রতিযোগিতামূলক যেকোনও পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। সকল কাজে বাবা-মায়ের থেকে পূর্ণ সমর্থন পাবেন। কোনোও ধরনের ক্ষতি এড়াতে আপনার শুভাকাঙ্খীদের মতামতকে অবহেলা করবেন না। আপনি যদি কিছু সময়ের জন্য ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন তবে এই সপ্তাহে আপনি পরিস্থিতির কিছু পরিবর্তন দেখতে পাবেন। ধীরে হলেও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। আটকে থাকা টাকা অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসতে দেখা যাবে। এসময় আপনার শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিরা এই সময় জীবনের যা চাইবেন, তাই করতে পারবেন . অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবনেও আপনি খুব সুখী হবেন। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সকল কাজেই এগোতে পারবেন।এই সপ্তাহে কোনোও ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনাও থাকবে। সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের কাজের জন্য সম্মানিত হতে পারেন। চাকরিজীবীদের জন্য সপ্তাহের দ্বিতীয়ার্ধটি খুব শুভ যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি ছিল সেটি থেকে বেরোতে পারবেন আপনি। যদি রাজনীতি করেন সেখানে আপনার খুব নাম হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications