Surya Gochar 2023: সূর্য গোচরে নয়া সম্পত্তির মালিক হবেন কারা, এই গ্রহের কৃপা পেতে কী করবেন
জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্যকে আমরা গ্রহদের রাজা বলেই জানি। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
ডিসেম্বর মাসের ১৬ তারিখ শনিবার সূর্য বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধনু রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে কিছু রাশির ব্যক্তিদের। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- মেষ রাশি
সূর্য ঘর পরিবর্তন করায় মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। প্রত্যেকটি কাজেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন।
- বৃশ্চিক রাশি
সূর্য ধনু রাশিতে প্রবেশ করায় বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনি যদি লটারি কাটেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন এই রাশির ব্যক্তিরা। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া আপনি নতুনভাবে ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া যদি আপনি লটারিতে বিনিয়োগ করেন সেখান থেকে লাভের মুখ দেখবেন। তবে মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন, জীবনে যা চাইবেন তাই করতে পারবেন।
সূর্য দেবতাকে খুশি করতে কী করবেন
- সূর্য দেবতাকে জল অর্পণ করবেন
এই সময় যদি আপনি সূর্য দেবতাকে খুশি করতে চান, তাহলে প্রত্যেকদিন স্নান সেরে সূর্য দেবতাকে জল অর্পণ করতে পারেন। এতে তিনি খুব খুশি হন।
- গরুকে খাওয়ান
সূর্যদেবের বিশেষ কৃপা পেতে রবিবার করে কোনও গরুকে রুটি খাওয়ান। গরুর সেবা করলে সূর্য দেবতা আপনার উপর খুব খুশি হবেন। সেই সঙ্গে যদি পারেন পিঁপড়েকে আটার বল তৈরি করে খাওয়াতে পারেন। এতে কিন্তু সূর্য দেবতা খুব খুশি হন।
- সূর্য দেবতাকে এগুলি নিবেদন করবেন
সূর্যের কৃপা পেতে রবিবার করে একটি তামার পাত্রে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন। পাত্রে অবশ্যই লাল ফুল, মিছরি গুড় ইত্যাদি রাখবেন, এগুলো সূর্য দেবতা খুব পছন্দের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications