শনি-সূর্যের একই রাশিতে প্রবেশ, কোন কোন রাশির জীবনে আসতে চলেছে ভালো সময়

শনিদেব ও সূর্যদেবের যোগ আপনার আয় বাড়িয়ে দিতে পারে। আপনি ভাগ্যের সহায়তা পাবেন। তবে পরিশ্রম করতে পিছপা হবেন না। সমাজে আপনার প্রতিষ্ঠা ও সম্মান বাড়তে পারে। এছাড়া শারীরিক ও মানসিক দিক থেকেও আপনি শক্তিশালী থাকবেন।

কুম্ভ রাশিতে ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছেন সূর্য। আগামী মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে বিরাজমান থাকবেন সূর্যদেব। আর আগে থেকেই কুম্ভ রাশিতে গোচর করে রয়েছেন সূর্যদেবের পুত্র শনিদেব। ফলে এবার পিতা-পুত্র সামনাসামনি চলে এসেছেন সূর্যদেবের কুম্ভ রাশিতে গোচরের ফলে। শনিদেব ও সূর্যদেবের এই সংযোগ কিছু রাশির জন্য নিশ্চিত ভাবেই অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে। আবার কিছু রাশির জন্য তা ততোধিক ইতিবাচক হবে না। আসুন দেখে নেওয়া যাক কুম্ভ রাশিতে শনিদেব ও সূর্যদেবের গোচর কাদের জীবনে ইতিবাচক বার্তা নিয়ে আসবে।

মেষ রাশি

মেষ রাশি

ভগবান সূর্যের মেষ রাশিতে প্রবেশের ফলে এই রাশির জাতক-জাতিকাদের দারুণ লাভ হতে চলেছে। এই সময়ে আপনার লুকনো প্রতিভা সকলের সামনে আসতে পারে। আর্থিক দিক থেকেও আপনার অবস্থান মজবুত হতে চলেছে। পয়সাকড়ির সমস্যা মিটতে চলেছে। সামাজিকভাবেও আপনার অবস্থান মজবুত হতে চলেছে। নতুন লোকের সঙ্গেও দেখা হওয়ার চান্স রয়েছে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির দশম ঘরে প্রবেশ করেছেন সূর্য। দশম ঘরে সূর্য প্রবেশ এই রাশিতে শক্তিশালী করে তোলে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ মিলবে। পেশাদার জীবনে সুযোগ বেশি পাবেন। আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারেন। নতুন চাকরির অফার পেতে পারেন। নতুন কোনও জায়গা থেকে অর্থলাভ হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির নয় নম্বর ঘরে প্রবেশ করেছেন সূর্যদেব। এর ফলে এই রাশির জাতক-জাতিকারা পরিশ্রমের ফল পাবেন। শনিদেব ও সূর্যদেবের যোগ আপনার আয় বাড়িয়ে দিতে পারে। আপনি ভাগ্যের সহায়তা পাবেন। তবে পরিশ্রম করতে পিছপা হবেন না। সমাজে আপনার প্রতিষ্ঠা ও সম্মান বাড়তে পারে। এছাড়া শারীরিক ও মানসিক দিক থেকেও আপনি শক্তিশালী থাকবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির সপ্তম ঘরে প্রবেশ করেছেন সূর্যদেব। এই সময়ে আপনাকে পরিশ্রম বেশি করতে হবে। আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে। এই সময়ে আপনি অনেক বেশি অ্য়াক্টিভ থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের চেয়ে ভালো হবে। ব্যবসার সঙ্গে জড়িতদের কোনও নতুন চুক্তি সাক্ষরের সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির একাদশতম ঘরে প্রবেশ করছেন সূর্যদেব। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে এবং নতুন করে অর্থলাভের সম্ভাবনা তৈরি হবে। আয়ের একাধিক রাস্তা খুলতে পারে। নিজেকে আরও ভালো করে জানার সুযোগ পাবেন। চাকরি পাল্টাতে চাইলে এই সময়কে অবশ্যই কাজে লাগাতে পারেন। এতে ইতিবাচক ফল পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+