Surya Gochar 2023: রাশি বদলাবে সূর্য, গোচরের শুভ প্রভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারো জন্য অশুভ হতে পারে। সূর্য গ্রহ প্রায় প্রতি মাসেই তার স্থান পরিবর্তন করে থাকে ।
১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আর্থিক লাভ হবে আপনার। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। তারা মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত আপনাদের। দেখুন কাদের ভাগ্য খুলবে।

তুলা রাশি
কন্যা রাশিতে প্রবেশ করে সূর্য তুলা রাশির (libra) জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। কেরিয়ারে খুব উন্নতি হবে আপনার। ব্যবসায় সফলতা আসবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের। এসময় চাকরি জীবনে আপনার সাফল্য আসবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন।
মীন রাশি
সূর্য স্থান পরিবর্তন করে মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময়ে সূর্য আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে। বিবাহিত জীবনে আপনি সুখের মুখ দেখবেন। তাছাড়া আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন, করতে পারেন। সেখানে আপনার জীবনে সাফল্য আসবে। বাজি মার্কেট, লটারি, সম্পত্তির ব্যবসায় আপনারা বেশ সাফল্য অর্জন করতে পারবেন। প্রেম জীবনে সাফল্য আসবে আপনার। সকলের সঙ্গে অশান্তি মিটে যাবে। পরিবারের কারোর কোনও সুখবরে আপনি বেশ খুশি হবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন আপনি।

কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা অর্জন করতে পারবেন। এতদিন ধরে আপনি যে আইনি ঝঞ্ঝাটে জড়িয়ে ছিলেন সেটি থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, তবে এই সময় আপনার শত্রুরা আপনার ক্ষতি করবার চেষ্টা করবেন তাই আপনি আগে থেকেই সাবধানে থাকবেন। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications