Surya Gochar 2023: সূর্যের কৃপায় ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা গ্রহদের রাজা বলেই জানি। আর সূর্য যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকলের রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। সূর্য প্রায় প্রত্যেক মাসেই তার স্থান পরিবর্তন করে থাকে। সেপ্টেম্বরের ১৭ তারিখ সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে।
সূর্যকে আমরা পিতা, ক্ষমতা, কর্তৃত্ব, তীক্ষ্ণ বুদ্ধি, সমৃদ্ধি, সৌভাগ্য, আর্থিক লাভের কারক বলেই জানি । ১৭ সেপ্টেম্বর সকাল ৭:১১ মিনিটে সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। এসময় এই রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। দেখুন সেই তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি
সূর্য স্থান পরিবর্তন করায় মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। জীবনে যে সমস্যা হয়েছিল সেই সমস্যা থেকে বেরোতে পারবেন। আর্থিক সঙ্কট থেকে বেরোতে পারবেন আপনি। আপনার সম্মান ক্রমশ বাড়াতে থাকবে। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেবেন। আপনি জীবনে অনেক বড় হতে পারবেন। জীবনে সাফল্যের সময় আপনার শুরু হবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। বাড়ির সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন।
সিংহ রাশি
সিংহ রাশির (libra) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে, আপনার শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। এসময়ে যারা সোনা ব্যবসায়ী রয়েছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখতে পারবেন। আপনার যেখানে টাকা আটকেছিল সেই টাকা আপনি এসময় ফেরত পেয়ে যাবেন।
ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনার প্রতিযোগিতামূলক যেকোনোও পরীক্ষা দিলে সেখানেই সফলতা অর্জন করতে পারবেন। যারা সরকারি চাকরি করছেন তাঁদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। শুভ কাজ করলেই জীবনে সফলতা নিশ্চিত। এই সময় আপনার আয়ের নতুন উৎসব খুঁজে পাবেন। অংশীদারিত্ব ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications